অর্থনীতি

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৩ হাজার টাকার বেশি

সোনার গহনা প্রদর্শনী, বাংলার ঐতিহ্যবাহী অলংকারের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। একদিনের ব্যবধানে স্বর্ণের মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৩৭ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, আজ বুধবার (১০ সেপ্টেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম এখন ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে একই মানের স্বর্ণ বিক্রি হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকায়।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দর অনুযায়ী অন্যান্য মানের স্বর্ণের দাম হলো:

  • ২১ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকা
  • ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকা
  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকা

এদিকে, স্বর্ণের দাম বাড়তে থাকলেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই ২২ ক্যারেট রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৮১১ টাকা। এছাড়া:

  • ২১ ক্যারেট: ২ হাজার ৬৮৩ টাকা
  • ১৮ ক্যারেট: ২ হাজার ২৯৮ টাকা
  • সনাতন পদ্ধতি: ১ হাজার ৭২৬ টাকা
বিষয়:১৮ ক্যারেট ২১ ক্যারেট ২২ ক্যারেট সোনার দাম আজকে সোনার ভরি বাজুস বাংলাদেশ জুয়েলার্স সমিতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…