অর্থনীতি

এবার কমলো স্বর্ণের দাম

বাংলাদেশের স্বর্ণের দোকানে সোনার গহনা ও বার সজ্জিত. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দোকানে বিভিন্ন ধরনের সোনার গহনা ও বার সাজানো রয়েছে, যা স্বর্ণের দাম কমার প্রভাব দেখাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের বাজারে টানা আট দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম। ভরিতে এবার সর্বোচ্চ ১,১৫৫ টাকা কমিয়ে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করেছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৫৩,৩৭০ টাকা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। সোমবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫৩,৩৭০ টাকায়। প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণ ১ লাখ ৪৬,৩৯৫ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ ১ লাখ ২৫,৪৮১ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন–পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩,৪০১ টাকা।

স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সর্বোচ্চ ১ লাখ ৫৪,৫২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল স্বর্ণের দাম।

বিষয়:স্বর্ণ স্বর্ণের দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…