চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক দফা বৃদ্ধির পরে কমেছে স্বর্ণের দাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২৫
- সেমি লিড, অর্থনীতি
A A
সোনার গহনা, চেইন, কানের দুল ও ব্রেসলেটের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরপর দুই দফা বৃদ্ধির পর স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। দামের এই সমন্বয়ে দেশে প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ১ হাজার ৫০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। নতুন দামের ফলে ২২ ক্যারেটের ভালো মানের স্বর্ণের ভরি এখন দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা।

আজ (৩ ডিসেম্বর) বুধবার থেকে নতুন দাম সারা দেশে কার্যকর হবে উল্লেখ করে মঙ্গলবার বাজুসের এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ করা হয়। সংগঠনটি জানায়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন হওয়ায় দেশের বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।

বিশ্ববাজারের হিসাব অনুযায়ী, বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ১৯৮ ডলার। এর আগের দিন এই দাম ছিল ৪ হাজার ২২২ ডলার। বৈশ্বিক বাজারের এ নিম্নমুখী ধারা এবং তেজাবি স্বর্ণের কম দামই মূলত অভ্যন্তরীণ বাজারে মূল্য হ্রাসের কারণ বলে বাজুস জানিয়েছে।

Banglabid

নতুন দামে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের মূল্যও পুনর্নির্ধারণ করা হয়েছে। ২২ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের মতোই ২২ ক্যারেট রুপার ভরি ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতনী রুপার দাম প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বর্ণের দাম
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

এসডিজি অর্জনে সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ, যা বললেন বাসার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT