চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ২৬, মে ২০২৬
- সেমি লিড, অর্থনীতি
A A
ছবি; সংগৃহীত

ছবি; সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ইরানে নতুন করে মার্কিন হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দাম কমেছে। এতে মুদ্রাস্ফীতি ও দীর্ঘ সময় ধরে উচ্চ সুদের হার বজায় থাকার আশঙ্কা আবারও বেড়ে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৬ মে) স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৪৪ দশমিক ৩৩ ডলারে দাঁড়িয়েছে। তবে জুন মাসের ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ০ দশমিক ৫ শতাংশ বেড়ে ৪ হাজার ৫৪৫ দশমিক ৬০ ডলারে পৌঁছেছে।

Banglabid

তিন মাস ধরে চলমান সংঘাতের অবসানে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে আলোচনার জন্য ইরানের শীর্ষ আলোচক ও পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠকে ছিলেন বলে জানা গেছে। এর আগে ওয়াশিংটন ও তেহরান দ্রুত কোনো অগ্রগতির আশা নাকচ করে দেয়।

আলোচনা চলার মধ্যেই মার্কিন বাহিনী সোমবার দক্ষিণ ইরানে মাইন বসানোর চেষ্টা করা নৌকা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়। যুক্তরাষ্ট্র এটিকে আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে। এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার এশীয় বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২ শতাংশ বেড়ে যায়।

তেলের দাম বাড়লে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি পায়, ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো সুদের হার দীর্ঘ সময় উচ্চ পর্যায়ে রাখার সিদ্ধান্ত নিতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে দেখা হয়, উচ্চ সুদের হার এই অনুৎপাদনশীল ধাতুর ওপর চাপ সৃষ্টি করে।

Reneta

সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, বাজার এখন চলতি বছরের শেষ দিকে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়াতে পারে-এমন সম্ভাবনা প্রায় ৫৪ শতাংশ ধরে নিয়েছে।

এদিকে ঘানার সরকার গোল্ড ফিল্ডসের টার্কওয়া খনির ইজারা নবায়নের প্রতিশ্রুতি দিলেও নবায়নের আগে কোম্পানির পরিকল্পনা নতুন করে পর্যালোচনা করবে বলে জানিয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৭৭ দশমিক ৪২ ডলারে, প্লাটিনামের দাম ০ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৯৫৮ দশমিক ১৮ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৮৯ দশমিক ৬৮ ডলারে নেমেছে।

এদিকে, বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারেও কমতে পারে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।

এর আগে সবশেষ গত ২৫ মে সকালে স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ১৫৮ টাকা ও ১১৭ টাকা বাড়ানো হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকায় বেচাকেনা হচ্ছে।

আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৫৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৭২৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৫৫৮ টাকায় বেচাকেনা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দামে পতনবিশ্ববাজারস্বর্ণ ও রুপা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬

আফগান সিরিজের দিনক্ষণ ঠিক করলেও বাংলাদেশ নিয়ে এখনও চুপ ভারত

আগস্ট ১১, ২০২৬

দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

পিএসসির নতুন চার সদস্যকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT