দক্ষিণী ছবিতে সালমান, প্রকাশ্যে টিজার

সালমান খান ও তার সহঅভিনেতা একটি গাড়ির মধ্যে বসে আছেন, যেখানে ধোঁয়া ও ধ্বংসাবশেষের মধ্যে একটি দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
তেলেগু ভাষার ছবি ‘গড ফাদার’-এ সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে জুটি বেঁধেছেন সালমান খান। বহু প্রতীক্ষিত এই সিনেমার টিজার মুক্তি পেয়েছে।
অ্যাকশনে ভরপুর ‘গড ফাদার’ ছবিটির টিজারটি দর্শকদের মন জয় করে নিয়েছে। মোহন রাজা পরিচালিত সিনেমাটি সুপারহিট মালয়ালম সিনেমা ‘লুসিফির’-এর রিমেক। ১ মিনিট ৩৩ সেকেন্ডের টিজারে দুই তারকাকেই সমান গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে।
সালমান খান এবং চিরঞ্জীবী ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন নয়নতারা, সত্যদেব কাঞ্চারানা এবং বিগ বস খ্যাত দিভি বাদথা।
গত বছরের আগস্টে হায়দরাবাদে এই সিনেমার কাজ শুরু হয়েছিল। এক বছরের মধ্যেই মুক্তি পেল টিজার। চলতি বছরের ৫ অক্টোবরের মধ্যেই সিনেমাটি প্রেক্ষাগৃহে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে পরিচালক মোহন রাজার।
সূত্র: হিন্দুস্তান টাইমস






