চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিমেইলের ‘অদ্ভুত’ নাম পরিবর্তনে গুগলের নতুন ফিচার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২১ অপরাহ্ণ ০৬, মে ২০২৬
- সেমি লিড, টিপস-রিভিউ, তথ্যপ্রযুক্তি
A A
জিমেইলের নাম পরিবর্তন

বহুদিন আগে কোনো পরিকল্পনা ছাড়াই হয়তো ‘coolboy’ কিংবা ‘angelpriya’ টাইপ কোনো নাম দিয়ে জিমেইল খুলেছিলেন। তখন জিমেইলের নাম নিয়ে খুব একটা চিন্তাভাবনা না থাকায় স্টাইলিশ মনে হয়েছিল, কিন্তু বহুবছর পরে শিক্ষাজীবন পেরিয়ে যখন প্রফেশনাল লাইফে ঢুকেছেন তখন বিষয়টি বিব্রত করছে। কোনো গুরুত্বপূর্ণ ইন্টারভিউ বা বিজনেস মিটিংয়ে যখন সেই পুরোনো ইমেইল অ্যাড্রেসটা বলতে হয়, তখন কি লজ্জা পান? জিমেইল অ্যাড্রেস নিয়ে এমন বিড়ম্বনায় অনেক মানুষই পড়েছেন।

এতদিন এই সমস্যার একমাত্র সমাধান ছিল নতুন করে আরেকটি ইমেইল খোলা। কিন্তু সেখানে ভয় থাকতো পুরোনো সব ড্রাইভ ফাইল, ইম্পর্ট্যান্ট কন্টাক্ট আর গুরুত্বপূর্ণ ইনবক্স হারানোর। তবে প্রযুক্তির দুনিয়ায় এই দীর্ঘদিনের সমস্যার এক জাদুকরী সমাধান নিয়ে এলো গুগল।

নাম বদলাবে, কিন্তু ডেটা থাকবে আগেরমতই

গুগলের নতুন এই আপডেটের মাধ্যমে ব্যবহারকারীরা এখন সহজেই তাদের ইউজারনেম পরিবর্তন করতে পারবেন। তবে এখানে ছোট একটি সীমাবদ্ধতা আছে। গুগল আপনাকে ১২ মাসে মাত্র ১ বার এবং পুরো লাইফটাইমে মোট ৩ বার ইউজারনেম পরিবর্তনের সুযোগ দেবে। তাই নাম পছন্দ করার সময় এবার একটু ভেবেচিন্তে প্রফেশনাল নাম দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, ইউজারনেম বদলালে আগের ফাইলগুলোর কী হবে? গুগল নিশ্চিত করেছে যে আপনার Google Drive এর সব ফাইল, কন্টাক্ট কিংবা Photos আগের মতোই সুরক্ষিত থাকবে। ইউজারনেম পরিবর্তন করলেও আপনার কোনো ফাইল ডিলিট হওয়ার ভয় নেই।

সবচেয়ে বড় চমক হলো, কেউ যদি আপনার পুরোনো ঠিকানায় মেইল পাঠায়, সেটি স্বয়ংক্রিয়ভাবে আপনার নতুন জিমেইল ইনবক্সে চলে আসবে। অর্থাৎ আপনার পুরোনো সব সাবস্ক্রিপশন বা লিঙ্ক করা অ্যাকাউন্টগুলোও আগের মতোই সচল থাকবে।

জিমেইলের নাম পরিবর্তন

কীভাবে করবেন?
Reneta

নিজের ফোন বা ল্যাপটপ নিয়ে নিচের এই ধাপগুলো অনুসরণ করলেই কাজটি করে ফেলতে পারবেন:

* ধাপ ১: আপনার ব্রাউজার থেকে সরাসরি এই লিঙ্কে যান: myaccount.google.com
* ধাপ ২: বাঁ দিকের মেনু থেকে Personal Info ট্যাবে ক্লিক করুন।
* ধাপ ৩: একটু নিচে স্ক্রল করলেই Contact Info সেকশন পাবেন, সেখানে Email অপশনে ক্লিক করুন।
* ধাপ ৪: যদি আপনার অ্যাকাউন্টে এই আপডেটটি পৌঁছে থাকে, তবে সেখানে Change Google Account email নামে একটি নতুন অপশন দেখতে পাবেন।
* ধাপ ৫: অপশনটি পেলে সেখানে আপনার পছন্দের নতুন প্রফেশনাল নাম লিখে সেভ করে দিন।

গুগল এই ফিচারটি ধীরে ধীরে সবার জন্য উন্মুক্ত করছে। আপনি যদি এখনই অপশনটি না পান, তবে হতাশ হওয়ার কিছু নেই। কয়েকদিন পরপর আবার চেক করে দেখুন। হয়তো আপনার ইনবক্সেও এই কাঙ্ক্ষিত পরিবর্তনের সুযোগ চলে আসবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুগল একাউন্টগুগল ড্রাইভজিমেইলজিমেইলের নাম পরিবর্তন
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT