তথ্যপ্রযুক্তি

ভিডিও এবং ভয়েস কল করা যাবে জিমেইলেও

Gmail ইমেইল পরিষেবা লোগো, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

Gmail লোগো, যা ইমেইল ও ভয়েস কলের জন্য ব্যবহৃত হয়, বাংলাদেশের সংবাদ ও প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটের জন্য উপযুক্ত. Channel i News – চ্যানেল আই নিউজ

জিমেইল সার্ভিসে এখন থেকে গুরুত্বপূর্ণ মেসেজ বা ইমেইল চালাচালির পাশাপাশি ভিডিও ও ভয়েস কলের সুবিধা নিয়ে এসেছে টেক জায়ান্ট গুগল।

‘স্পেসেস’ নামে গুগলের ইমেইল সার্ভিসকে একটি অল-ইন-ওয়ান অ্যাপের মর্যাদায় উন্নীত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জিমেইল এর অ্যাপ ভার্সন অনেকগুলো নতুন ফিচার দিয়ে সাজানো হয়েছে। যাতে কোনও মিটিং লিঙ্ক তৈরি না করেই ব্যবহারকারীরা যেকোনো স্থান থেকে কনফারেন্স, গ্রুপ চ্যাটিং ও ভিডিও কলে যুক্ত হতে পারবে।

তবে এন্টারপ্রাইজ সংস্করণের ব্যবহারকারীরা এখনই সুবিধাটি উপভোগ করতে পারলেও সাধারণ ব্যবহারকারীদের সুবিধাটি পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

বিষয়:ইমেইল গুগল জিমেইল ভয়েস কল ভিডিও কল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…