চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাইকোর্টের আদেশ স্থগিত: জি এম কাদেরের বিষয়ে শুনানি সর্বোচ্চ আদালতে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০০ অপরাহ্ণ ৩০, নভেম্বর ২০২২
- সেমি লিড, আদালত
A A
জি এম কাদের-এরশাদ-জাতীয় পার্টি-গোলাম মোহাম্মদ কাদের

জি এম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্বপালন ও সিদ্ধান্ত গ্রহণে নিষেধাজ্ঞা স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ আগামী সোমবার পর্যন্ত স্থগিত করে বিষয়টি ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করেছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমের চেম্বার আদালত বুধবার এই আদেশ দেন।

আজকের এই আদেশের ফলে আগামী সোমবার পর্যন্ত চেয়ারম্যান হিসেবে জি এম কাদের দায়িত্বপালন করতে পারবে না বলে জানিয়েছেন অপর পক্ষের আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

জাতীয় পার্টি (জাপা) থেকে বহিষ্কৃত নেতা দলটির সাবেক এমপি জিয়াউল হক মৃধার আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩০ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দলীয় কোনো প্রকার সিদ্ধান্তগ্রহণ ও দায়িত্বপালন থেকে বিরত রাখতে অস্থায়ী নিষেধাজ্ঞা দেন। পরে এই আদেশ প্রত্যাহার চেয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের করা আবেদন খারিজ করে দেন আদালত। পরবর্তীতে হাইকোর্টে রিভিশন আবেদন করেন জিএম কাদের। আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্বপালন ও সিদ্ধান্ত গ্রহণে জি এম কাদেরের নিষেধাজ্ঞার আদেশ আগামী ৩ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত স্থগিত করেন। এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়।

আদালতে জি এম কাদেরের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। আর জিয়াউল হক মৃধার পক্ষে ছিলেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি এম কাদেরসুপ্রিম কোর্টহাইকোর্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বেইজিংয়ে তারেক রহমান ও চীনা প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক আজ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

জুন ২৫, ২০২৬

নকআউটে মেক্সিকোর সঙ্গী সাউথ আফ্রিকা, অপেক্ষায় কোরিয়া, চেকদের বিদায়

জুন ২৫, ২০২৬

উন্মাদনাকে দর্শকদের আরও কাছে পৌঁছে দিতে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুপুরের মধ্যে ১১ জেলায় বজ্রবৃষ্টির আভাস

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT