বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
বুধবার, (২২ জুলাই) সকাল ১০ টা ৩০ মিনিটে মিরপুরের পাইকপাড়ার আহমেদ নগরে তার বাসভবনে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
সেখান থেকে তার মরদেহ তার কর্মস্থল বিটপীতে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২ টা ৩০ মিনিটে তার দ্বিতীয় নামাজে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।







