চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যপ্রাচ্যের বর্ষসেরার পুরস্কার রোনালদোর, এখনও লক্ষ্য হাজার গোল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২০ পূর্বাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রোনালদো আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের সময়, মধ্যপ্রাচ্যের বর্ষসেরার স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্লোব সকার অ্যাওয়ার্ড ২০২৫ এ মধ্যপ্রাচ্যের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালাদো। রোববার রাতে দুবাইতে হওয়া অনুষ্ঠানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার জেতেন ৪০ বর্ষী মহাতারকা। এ পুরস্কার জেতার পর নিজেকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পর্তুগীজ মহাতারকা।

সৌদি আরবে আসার পর রোনালদো মধ্যপ্রাচ্যের ফুটবল প্রতিচ্ছবিতে পরিণত হয়েছেন। তার পারফরম্যান্স এবং মাঠের বাইরের কার্যক্রম সৌদি প্রো লিগের ইমেজকে তুলে ধরতে সাহায্য করেছে। এই পুরষ্কার কেবল তার মাঠের শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি দেয় না, বরং এই অঞ্চলে ফুটবলের প্রতি বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণে তার প্রভাবকেও স্বীকৃতি দেয়।

রোনালদো গোলের রেকর্ড নিয়ে অপরিবর্তিত লক্ষ্য নিয়ে বলেন, ‘আমার লক্ষ্য এখনও গোল করে যাওয়া। আরও শিরোপা জিততে চাই এবং ব্যক্তিগত নতুন লক্ষ্য অর্জনে নিজেকে আরও সামনে নিয়ে যেতে চাই।’

দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই রোনালদো আরও বলেন, ‘যদি চোটমুক্ত থাকি, আমি অবশ্যই ১ হাজার গোলের মাইলফলকে পৌঁছাব।’

রোনালদো ক্যারিয়ারে ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ৯৫৬ গোলের দেখা পেয়েছেন। সবশেষ সৌদি প্রো লিগের ম্যাচে ২ গোল করেছেন যেখানে এক হাজার গোল থেকে মাত্র ৪৪ গোল দূরে তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্লোব সকারদুবাইপর্তুগালরোনালদোলিড স্পোর্টসসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT