চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জলবায়ু সংকট মোকাবেলায় বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২২ অপরাহ্ণ ০৩, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, পরিবেশ
A A
বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় জ্ঞানভিত্তিক উদ্যোগ ও বৈশ্বিক ঐক্য ও সহমর্মিতা জরুরি।

সম্প্রতি সুইজারল্যান্ড দূতাবাসের উদ্যোগে এবং ‘ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেল’ কর্মসূচির অংশ হিসেবে ‘বায়োফিলিয়া: মানুষ, জলবায়ু ও সংস্কৃতির পুনঃসংযোগ’ শিরোনামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমপ্রেস গ্রুপের সহ সভাপতি মুকিত মজুমদার বাবু।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আমাদের হাতে সীমিত সময় ও সম্পদ রয়েছে, তাই যৌথভাবে পদক্ষেপ নিতে হবে। এ সংকট কেবল টিকে থাকার প্রশ্ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বহু রাষ্ট্রের অস্তিত্বের সাথেও জড়িত।

উৎসবের সমাপনী সেশন এবং জলবায়ু অঙ্গীকার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন এবং প্রধান জলবায়ু শপথ পাঠকারী হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার, সুইজারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স করিন হেঁচো পিনিয়ানি এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. আইনুন নিশাত। অনুষ্ঠানে সবাই জলবায়ু সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ হন এবং স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করার শপথ নেন।

Reneta

উপদেষ্টা এম. সাখাওয়াত হোসেন তার বক্তব্যে বলেন, “যদি আমরা আমাদের নদীগুলো এবং এর ওপর নির্ভরশীল মানুষের জীবিকা রক্ষা করতে চাই, তাহলে আমাদের দক্ষতা ও সবুজ অবকাঠামোতে বিনিয়োগ করতে হবে। আমাদের শ্রমশক্তির ভবিষ্যৎ পরিবর্তনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় নয়, বরং পরিবর্তনের নেতৃত্ব দেওয়ায় নিহিত।”

সমাপনী বক্তব্যে করিন হেঁচো পিনিয়ানি সুইজারল্যান্ডের পক্ষ থেকে বাংলাদেশের জলবায়ু স্থিতিস্থাপকতা শক্তিশালী করার জন্য তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পরিশেষে, প্রধান জলবায়ু শপথ পাঠকারী মুহাম্মদ ফজলুল কবির খান সবাইকে জলবায়ু সুরক্ষার জন্য অঙ্গীকার করতে এবং এর নেতৃত্ব দেওয়ার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করেন।

আয়োজনের শেষ ভাগে আকর্ষণীয় সাংস্কৃতিক সন্ধ্যায় শিল্প ও জলবায়ু সুরক্ষার প্রতি উপস্থিত সবার সমর্থন এক হয়ে ধরা দেয়। জনপ্রিয় ব্যান্ড জলের গান-এর এক দারুণ পরিবেশনা, যা প্রকৃতি, নদী ও মানুষের টিকে থাকার গল্পকে সুরে–সুরে ছড়িয়ে দেয়।উৎসবের সমাপ্তি হয় ‘ইকোস অফ দ্য ডেল্টা’ শীর্ষক নৃত্য, সংগীত এবং গল্প বলার এক কাব্যিক সংমিশ্রণে, যা দর্শকদের গভীরভাবে অনুপ্রাণিত করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্লাইমেট অ্যাকশন অ্যাট লোকাল লেভেলজলবায়ু সংকটশিল্প ও জলবায়ু সুরক্ষাসুইজারল্যান্ড দূতাবাস
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT