বিনোদন

হলিউডকে পেছনে ফেলে পুরো বিশ্বে এক নম্বরে ‘অ্যানিমেল’

অ্যানিমেল সিনেমার দুই চরিত্রের সংলাপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি পুরুষ চরিত্রের মধ্যে একটি সংলাপ চলাকালে একজন অন্যজনের কাঁধে হাত রাখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুরো বিশ্বে বইছে ‘অ্যানিমেল’ ঝড়। বক্স অফিসের প্রতিযোগিতায় রণবীর কাপুরের ছবির কাছে হেরে গেছে জোয়াকিন ফিনিক্সের ‘নেপোলিয়ন’ ও ‘দ্য হাঙ্গার গেমস’-এর মতো ছবি।

‘কমস্কোর’-এ তথ্য অনুযায়ী ‘অ্যানিমেল’ ৪২.১ মিলিয়ন ডলার আয় করে পুরো বিশ্বের বক্স অফিসে এগিয়ে আছে। বিশ্বের ৩৮টি দেশে মুক্তি পেয়েছে এই ছবি। ছবিটি ৬.১ মিলিয়ন ডলার আয় করেছে উত্তর আমেরিকা থেকে।

দ্বিতীয় স্থানেই আছে রিডলি স্কট পরিচালিত ‘নেপোলিয়ন’। ছবিটি ৩৫.৭ মিলিয়ন ডলার আয় করেছে পুরো বিশ্বজুড়ে। ছবিটি ২১৫০০ পর্দায় মুক্তি পেয়েছে ছবিটি।

এর পরেই আছে ‘দ্য হাঙ্গার গেমস: দ্য বাল্লাদ অব সংবার্ডস অ্যান্ড স্নেকস।’ ছবিটি পুরো বিশ্বে ছবিটি আয় করেছে ২৯.৪ মিলিয়ন ডলার।

শুক্রবার ভারত সহ বিশ্বব্যাপী ‘অ্যানিমেল’ মুক্তির পর নতুন ইতিহাস সৃষ্টির করবে বলে মনে করছেন বক্স অফিস বিশ্লেষক থেকে সিনে সমালোচকরা। অনেকেই ধারণা করেছিলেন, রণবীর কাপুরের ক্যারিয়ারে সবচেয়ে বেশী আয় করা সিনেমা হতে যাচ্ছে ‘অ্যানিমেল’!

সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

সূত্র: ভ্যারাইটি

বিষয়:অ্যানিমেল নেপোলিয়ন রণবীর কাপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…