বিনোদন

গ্লেনরিচ উত্তরা রকফেস্ট মাতালো আর্টসেল

উত্তরা রকফেস্টে দর্শকদের ভিড় ও আলোচনাসহ পারফরম্যান্সের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরা রকফেস্টে দর্শকদের ভিড় ও আলোচনাসহ পারফরম্যান্সের দৃশ্য, যেখানে ব্যান্ড পারফরম্যান্স ও আলোচনার মাধ্যমে সাংস্কৃতিক উৎসব চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে গ্লেনরিচ উত্তরা রকফেস্টের চতুর্থ আয়োজন। গ্লেনরিচ উত্তরার সিনিয়র ক্যাম্পাসে রকপ্রেমীদের মুগ্ধ করতে অনন্য এই পরিবেশনার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বেশকিছু স্কুল ব্যান্ডের পাশাপাশি, আর্টসেল ও অ্যাভয়েডরাফার চোখধাঁধানো পরিবেশনা ছিল মূল আকর্ষণ।

আয়োজকরা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ২০১৯, ২০২০ ও ২০২৩-এর তিনটি সফল আয়োজনের পর এবারও গ্লেনরিচ উত্তরা রকফেস্ট টাচডাউনের আয়োজন করা হয়। এতে গ্লেনরিচ উত্তরার ‘ইগনাইট’, স্কলাস্টিকা উত্তরার ‘ভূত বাক্স’, চিটাগাং গ্রামার স্কুলের ‘এক্সটেসি’ ও আগা খান একাডেমির ‘মনোক্রোম’ ব্যান্ডের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। তবে, এ বছরের আয়োজনে প্রধান আকর্ষণ ছিলো আর্টসেল ও অ্যাভয়েডরাফার অনবদ্য পরিবেশনা, যা দর্শকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজনটি গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা ও সাতারকুলের সকল শিক্ষার্থী, অভিভাবক ও স্টাফদের জন্য উন্মুক্ত ছিলো। একইসাথে, অন্যান্য স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য অগ্রিম টিকেট কেটে আয়োজনে অংশগ্রহণের সুযোগ ছিল। এছাড়া, আয়োজনস্থলে তৎক্ষণাৎ টিকেট কাটারও সুযোগ রাখা হয়।

বিষয়:আর্টসেল কনসার্ট গান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…