রাজনীতি

জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দিলে ‘খারাপ নজির’ সৃষ্টি হবে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই সনদের ‘সবকিছু সংবিধানের ওপর প্রাধান্য’ পেলে তা ভবিষ্যতের জন্য ‘খারাপ নজির’ তৈরি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার ১৯ আগস্ট দুপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘পুরো জাতির জন্য খারাপ নজির তৈরি করা ঠিক হবে না।’ এছাড়া জুলাই জাতীয় সনদের ‘প্রতিটি বিধান, প্রস্তাব ও সুপারিশ’ সাংবিধানিকভাবে বলবৎ হবে বলে এর ‘বৈধতা ও কর্তৃত্ব সম্পর্কে কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না’ ধারাটিকে ‘আপত্তিজনক’ হিসেবেও মনে করেন তিনি।

“কোন আদালতে প্রশ্ন তোলা যাবে না, এই এখতিয়ার কি আমাদের সংবিধান কাউকে দিয়েছে?”, মন্তব্য করেন তিনি।

এই সনদ নিয়ে বিএনপির সঙ্গে যখন আলোচনা হবে তখন তারা তাদের আপত্তির জায়গাগুলো উপস্থাপন করবেন বলে জানান তিনি।

বিষয়:জুলাই সনদ সংবিধান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…