বিনোদন

গৃহপরিচারিকার মেয়ে নিখোঁজ, সানির পুরস্কার ঘোষণা

নিখোঁজ শিশু অ্যানুশকা কিরণ মোরের ছবি ও খোঁজের পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

নিখোঁজ শিশু অ্যানুশকা কিরণ মোরের ছবি ও খোঁজের পোস্টার, যেখানে তার বয়স ৯ বছর উল্লেখ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গৃহকর্মীর নয় বছরের মেয়ে আনুশকা মুম্বাইয়ের যোগেশ্বরী থেকে নিখোঁজ হয়েছে। এ নিয়ে শঙ্কিত বলিউড তারকা অভিনেত্রী সানি লিওন। তার ফেসবুক ও ইনস্টাগ্রামে আনুশকার ছবি প্রকাশ করে সমস্ত বিবরণ সহ পোস্ট করেছেন সানি।

মুম্বাই পুলিশ এবং বিএমসি-র অফিসিয়াল অ্যাকাউন্টকে ট্যাগ করে সানি লিওন বলেছেন যে আনুশকা বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যায় যোগেশ্বরী পশ্চিমের বেহরাম বাগ থেকে নিখোঁজ রয়েছেন। তার বয়স ৯ বছর।

গৃহপরিচাকার সন্তানের খোঁজ পেতে সমাজমাধ্যমের দ্বারস্থ বলিউড অভিনেত্রী পুরস্কারও ঘোষণা করলেন। জানিয়েছেন, ছোট্ট আনুশকার খোঁজ এনে দিতে পারলে মিলবে পুরস্কারও। তিনি পুরস্কার হিসেবে ঘোষণা করেছেন ৫০ হাজার রুপি।

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

বিষয়:গৃহপরিচারিকা নিখোঁজ বলিউড মুম্বাই সানি লিওন সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…