জনপদ

জয়পুরহাটে অপহরণের পর কিশোরী উদ্ধার

জয়পুরহাটে অপহরণকারী গ্রেফতার, পুলিশি অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে অপহরণের পর কিশোরী উদ্ধার, পুলিশি অভিযানে গ্রেফতার অপহরণকারী।. Channel i News – চ্যানেল আই নিউজ

জয়পুরহাট রেল স্টেশন এলাকা থেকে তাওফিক রহমান নিশান (১৮) নামে এক অপহরণকারীকে আটক ও সাবিলা আক্তার জান্নাতি (১৬) নামে এক কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব।

মঙ্গলবার ২৪ অক্টোবর কিশোরীকে উদ্ধার করে র‌্যাব। আটককৃত তাওফিক রহমান নিশান দিনাজপুরের পার্বতিপুর উপজেলার পশ্চিম হুগলিপাড়া গ্রামের রবিউল আকতারের ছেলে এবং উদ্ধারকৃত ভিকটিম সাবিলা আক্তার জান্নাতি জয়পুরহাটের সদর উপজেলার খঞ্জনপুর পূর্বপাড়া গ্রামের হাশেম আলীর মেয়ে।

র‍্যাব জানিয়েছে, জয়পুরহাট সদর থানাধীন খঞ্জনপুর পূর্বপাড়া এলাকা হতে গত ২০ অক্টোবর নিখোঁজ হয় সাবিলা আক্তার জান্নাতি। এরপর বিভিন্ন স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ওই দিনই নিখোঁজের মা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের সুত্র ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটার দিকে জয়পুরহাট রেল স্টেশনে অভিযান চালিয়ে ভিকটিম জান্নাতিকে উদ্ধার ও সন্দেহজনক অপহরণকারী নিশানকে আটক করা হয়।

র‍্যাব ৫ সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত অপহরণকারীকে জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়:অপহরণকারী আটক উদ্ধার জয়পুরহাট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…