চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-ব্রুকের সেঞ্চুরি, রেকর্ড জুটির পরও ভালো অবস্থানে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২২ পূর্বাহ্ণ ০৫, জুলাই ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড়রা মাঠে একে অপরকে গ্লাভস দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল ইংল্যান্ড। সেখান থেকে দলকে টেনে তুলে ভালো অবস্থানে নিয়েছেন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ। দুই ব্যাটারের ষষ্ঠ উইকেট জুটির নানা রেকর্ডে ভারতকে ভালোই জবাব দিয়েছে বেন স্টোকসের দল। তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভালো অবস্থানে আছে ভারত।

ভারতের প্রথম ইনিংসে করা ৫৮৭ রানের জবাবে ৪৮০ রানে অলআউট হয়েছেন স্বাগতিক ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১৮০ রানের লিড পেয়েছে শুভমন গিলের দল। সেঞ্চুরিতে ১৫৮ রানে আউট হয়েছেন ব্রুক। তবে স্মিথকে আউট করতে পারেনি ভারতের বোলাররা। টি-টুয়েন্টি মেজাজে ব্যাট করে ১৮৪ রানে অপরাজিত ছিলেন ইংলিশদের উইকেটকিপার ব্যাটার।

অপরাজতি ১৮৪ রানের ইনিংস খেলে বেশকিছু রেকর্ড নিজের করে নিয়েছেন জেমি স্মিথ। ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটার হিসেবে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তার দখলে। ভেঙেছেন অ্যালিস স্টুয়ার্টের ২৮ বছরের রেকর্ড। ১৯৯৭ সালে স্টুয়ার্ট নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৩ রানের সর্বোচ্চ ইনিংসটি খেলেছিলেন।

ইংল্যান্ডের হয়ে ষষ্ঠ উইকেট জুটিতে স্মিথ ও ব্রুক ৩০৩ রান করেছেন। এ জুটিতে হয়ে তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। সর্বোচ্চ রানের রেকর্ড জনি বেয়ারস্টো ও বেন স্টোকসের দখলে। ২০১৬ সালে কেপটাউনে এ রেকর্ড গড়েছিলেন তারা।

ইংল্যান্ড-ভারতের মধ্যকার টেস্টে পঞ্চম সর্বোচ্চ রানের জুটি গড়েছেন স্মিথ ও ব্রুক। সর্বোচ্চ রানের জটিটি ইয়ান বেল ও কেভিন পিটারসেনের, ২০১১ সালে ওভালে এ কীর্তি গড়েছিলেন তারা।

ইনিংসে ইংল্যান্ডের ৬ ব্যাটার শূন্য রানে আউট হয়েছেন যার চারটি নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ভারতীয় এ পেসার ৬ উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে চতুর্থবার পাঁচ বা তার বেশি উইকেট নিলেন সিরাজ। ইংল্যান্ডের মাটিতে এটাই প্রথম পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পেয়েছেন এ ডানহাতি। বাকি চার উইকেট নিয়েছেন আকাশ দীপ।

Reneta

দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে এক উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে ভারত। সবমিলিয়ে ২৪৪ রানের লিড নিয়ে চতুর্থ দিন সকালে ব্যাট করতে নামবে ভারতীয়রা। লোকেশ রাহুল ২৮ ও করুণ নায়ার ৭ রানে অপরাজিত আছেন। একমাত্র উইকেটটি নিয়েছেন জশ টাং।

বড় রানের জবাব দিতে নেমে দ্বিতীয় দিন শুরুতেই বিপর্যয়ে পড়েছিল ইংল্যান্ড। নিজের নামের পাশে কোনো রান যোগ করার আগেই বিদায় নেন বেন ডাকেট ও ওলি পোপ। জ্যাক ক্রোলি ১৯ রান করে আউট হওয়ার পর বিপর্যয় সামাল দেন জো রুট ও হ্যারি ব্রুক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকাশইংল্যান্ডগাভাস্কারগিলব্রুকভারতলিড স্পোর্টসসিরাজস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগস্টে দুই দফায় টানা ৪ দিন ছুটির সুযোগ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

লিসবনে জেমস ও জায়েদ খানের মন মাতানো কনসার্ট

জুলাই ২৭, ২০২৬

বিশ্বের আগেই বাংলাদেশের দর্শক দেখবেন নতুন ‘স্পাইডার-ম্যান’!

জুলাই ২৭, ২০২৬

সমালোচকরা ঘৃণা ছড়াচ্ছেন— অভিযোগ করলেন ফিফা সভাপতি

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT