চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালিয়ান কিংবদন্তি জিজি রিভা মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ২৩, জানুয়ারি ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
জিজি রিভা ফুটবল মাঠে waving করে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালির ফুটবল কিংবদন্তি জিজি রিভা হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার মারা গেছেন। খেলোয়াড়ি জীবনে ‘বজ্রের গর্জন’ খ্যাত রিভা ইতালির সর্বোচ্চ গোলদাতা। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি বেশ কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

মৃত্যুকালে রিভার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালি ফুটবল ফেডারেশন।

ইংল্যান্ডের সাবেক প্রধান কোচ ফ্যাবিও ক্যাপলো শোকবার্তায় বলেছেন, ‘এটি সত্যিই একটি দুঃখজনক দিন। আজ আমরা ইতালীয় ফুটবলের একটি প্রতীক, একজন দুর্দান্ত খেলোয়াড় এবং সর্বোপরি একজন সত্যিকারের ভালো মানুষকে হারালাম।’

Banglabid

ইতালীয় ফুটবলের এ কিংবদন্তি অসাধারণ গোল করার জন্য বিখ্যাত ছিলেন এবং সর্বকালের সেরা স্ট্রাইকারদের একজন হিসেবে পরিচিতি পান। জাতীয় দল জার্সিতে ১৯৬৫-৭৪ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন। ৪২ ম্যাচে গোল করেছেন ৩৫টি। যা ইতালির হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। বর্তমানে ইতালি দলে খেলা কেউ রিভার করা অর্ধেক গোলও করতে পারেননি। ১৯৬৮ সালে দেশের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হন রিভা।

দুবছর পর দলকে বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন রিভা। সেবার আরেক প্রয়াত কিংবদন্তি পেলের ব্রাজিলের সঙ্গে পেরে ওঠেনি ইতালি। রানার্সআপ হয়ে ফিরতে হয় বিশ্বমঞ্চ থেকে। তার হাত ধরে ১৯৭০ সালে ইতালির শীর্ষ ক্লাব ফুটবল প্রতিযোগিতা সিরি আ’তে একমাত্র শিরোপা জিতেছিল ক্যাগলিয়ারি ক্যালসিও।

ক্যাগলিয়ারি রিভার সেরা সময়টা কাটে ১৯৬৭ থেকে ১৯৭০ পর্যন্ত। তিন বছরে টানা সিরি আ’র সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে দুশর বেশি গোল করেছেন। ১৯৭৬ সালে খেলোয়াড়ি জীবনকে বিদায় বলে দেয়া রিভা ২০০৬ বিশ্বকাপজয়ী ইতালি দলে টেকনিক্যাল স্টাফ হিসেবে কাজ করেছেন।

Reneta

রিভা প্রায় পুরো ক্লাব ক্যারিয়ারে ক্যাগলিয়ারির সঙ্গে খেলেছিলেন। মৃত্যুর সময়ও ক্লাবটির সম্মানসূচক সভাপতি ছিলেন। ১৯৮৮-২০১৩ সাল পর্যন্ত জাতীয় দলের একজন সিনিয়র ব্যবস্থাপনা কর্মকর্তা, খেলোয়াড় উপদেষ্টা এবং পরামর্শক হিসেবে কাজ করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিক্যাগলিয়ারিজিজি রিভালিড স্পোর্টসসিরি আ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT