চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজধানীতে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র উপহার প্রদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০২৫
রাজনীতি
A A
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণে উদ্যোগে রাজধানীর ধানমন্ডিতে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) শীতবস্ত্র উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র পরিচালনে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বিধান মানতে হবে এবং পালন করতে হবে।

তিনি বলেন, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, পরিবারতন্ত্র এসব হচ্ছে মানুষকে ধোকা দেয়ার জন্য ইসলামকে বাদ দিয়ে নিজস্ব কোন মতবাদে চলার সুযোগ নেই। যারা নিজস্ব মতবাদে বিশ্বাসী তারা আল্লাহর বিধান পালন করলো না এবং মানলো না। জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির প্রথমটি হচ্ছে দাওয়াত ও তাবলীগ। দাওয়াতের মাধ্যমে আমরা মানুষের মাঝে ইসলামের শিক্ষা ও আদর্শ ছড়িয়ে দিতে কাজ করছি।

Banglabid

মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, অসৎ দুর্নীতিপরায়ন ও স্বার্থপর নেতৃত্বের পরিবর্তন করে সৎ যোগ্য, নৈতিকতাসম্পন্ন ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব প্রতিষ্ঠা ছাড়া সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়া সম্ভব নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করছে। এজন্যই জামায়াতে ইসলামীর যে নেতা যেখানে নির্বাচিত হয়েছে সেখানে এক টাকাও দুর্নীতি হয়নি, লুটপাট করেনি। করবেও না।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজ সেবা। সমাজ সেবার অংশ হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার গুলোকে জামায়াতে ইসলামী দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক পরিবারকে ২ লাখ টাকা করে আহতদের চিকিৎসা ও পুনবার্সনের ব্যবস্থা করেছে। যে কোন দুর্যোগ-র্দুদিনে মানুষের প্রয়োজনে জামায়াতে ইসলামী সবার আগে সবখানে দাঁড়ায়। এরই অংশ হিসেবে শীতের শুরু থেকে শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হচ্ছে।

মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি থানা আমীর হাফেজ রাশেদুল ইসলামের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য ও জোন সহকারী পরিচালক শেখ শরীফ উদ্দিন আহমদ, মহানগরী মজলিশে শূরা সদস্য ও জোন টিম সদস্য এডভোকেট জসিম উদ্দিন তালুকদার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ধানমন্ডিবাংলাদেশ জামায়াতে ইসলামীশীতবস্ত্র উপহার প্রদান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেয়েদের বর্ষসেরা টি-টুয়েন্টি দল, নেই বাংলাদেশ-অস্ট্রেলিয়ার কেউ

পরবর্তী

বর্ষসেরা টি-টুয়েন্টি দলে রোহিত-বাবরদের সঙ্গী রাজা

পরবর্তী
বাংলাদেশের ক্রিকেটার রোহিত শর্মা ব্যাটিং করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা টি-টুয়েন্টি দলে রোহিত-বাবরদের সঙ্গী রাজা

তামিমের ছবি, বাংলাদেশি যুবক, casual পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়াতে কাজ করবো না কোথাও এই কথা বলিনি: তামিম

সর্বশেষ

এলএনজির কার্গো এলে গ্যাস সংকট কাটার আশা

আগস্ট ২২, ২০২৬

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT