বাংলাদেশ

‘আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্রের পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি জড়িত’

আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্রের প্রতিবাদে আলোচনা সভা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আলেমদের বিরুদ্ধে শ্বেতপত্রের প্রতিবাদে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘাতক দালাল নির্মূল কমিটির গণকমিশন কর্তৃক প্রকাশিত শ্বেতপত্রের পিছনে রাষ্ট্রবিরোধী শক্তি জড়িত বলে দাবি করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ।

তারা বলেন, দেশের ১১৬ জন আলেম ও এক হাজার মাদ্রাসার বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করে ঘাদানিক সংবিধান লঙ্ঘন করেছে। অবিলম্বে ঘাতক দালাল নির্মূল কমিটিকে জনতার কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে শ্বেতপত্র প্রত্যাহার করে নেওয়ার দাবি করেছেন তারা।

সেই সাথে ঘাদানিকের অর্থের উৎস খুঁজে বের করে জনসম্মুখে প্রকাশের দাবি আইম্মা পরিষদের। ওলামা সম্মেলন আয়োজনে প্রশাসনিক বাধার প্রতিবাদে সংবাদ সম্মেলনে এসব দাবি করেন তারা।

বিষয়:ঘাতক দালাল নির্মূল কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…