১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে গণহত্যার শিকার শহীদদের স্মরণে সোমবার রাতে এক মিনিট অন্ধকারে ডুবেছিল দেশ। এই গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে রাষ্ট্রকে আরও উদ্যোগী হতে বলেছেন মুক্তিযোদ্ধারা। কেন্দ্রীয় শহিদ মিনারে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আলোক প্রজ্জ্বলন কর্মসূচিতে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতকারীদের শাস্তির জন্য প্রস্তাবিত আইন দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়।






