ফুটবল

৯২ বছরের খরা ঘোচালেন তিন নারী রেফারি

বিশ্ব ফুটবল রেফারির তিন নারী নারী ফুটবল ম্যাচে দায়িত্ব পালন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব ফুটবল রেফারির তিন নারী ফুটবল ম্যাচে দায়িত্ব পালন করছেন, একজনের মুখাবয়ব স্পষ্ট, অন্যরা পেছন থেকে দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফুটবল বিশ্বকাপের ইতিহাস প্রায় একশ ছুঁতে চলল, এতদিনেও ম্যাচ রেফারি হিসেবে মাঠে ছিলেন না কোনো নারী রেফারি। ৯২ বছরের সেই খরা ঘুচিয়ে দিলেন ফ্রান্সের স্টেফানি ফ্রাপার্ট। জার্মানি-কোস্টারিকা ম্যাচে তিনিসহ টাচ লাইনের বাকি দু’জন রেফারিও নারী। যা বিশ্বকাপের ইতিহাসে প্রথম।

আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে ২২ জন ফুটবলারের উপর নজর রাখছেন ফ্রাপার্ট। বাঁশি হাতে মুলার-মুসিয়ালাদের সঙ্গে দৌড়াচ্ছেন মাঠজুড়ে। তার সহকারী হিসেবে দায়িত্বে আছেন ব্রাজিলের নেউজা বেক ও মেক্সিকোর কারেন ডিয়াজ।

ছেলেদের ম্যাচে দায়িত্ব পালনের ব্যাপারে আত্মবিশ্বাসী ফ্রাপার্ট, ইতিহাসের অংশ হতে পেরেও গর্বিত। বৃহস্পতিবার ম্যাচ অফিশিয়ালসের নাম ঘোষণার সময় বলেছেন, ‘ছেলেদের ফিফা বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরের একটি। আমি ফ্রান্সের প্রথম নারী রেফারি, এমনকি ইউরোপেরও। বিশ্বকাপে কিভাবে কাজ করতে হবে সেটা আমি জানি।’

কাতার বিশ্বকাপে আজকের আগে সহকারী রেফারির ভূমিকা পালন করেছেন ৩৮ বর্ষী ফ্রাপার্ট। গত সপ্তাহে পোল্যান্ড-মেক্সিকো ম্যাচে চতুর্থ রেফারির ভূমিকা পালন করা ফরাসি নারী এখন ম্যাচের মূল রেফারি। এর আগে লিগ ওয়ান, ইউরোপা লিগ, বিশ্বকাপ কোয়ালিফায়ার ও উয়েফা সুপার কাপের ফাইনালে বাঁশি হাতে ছিলেন ফ্রাপার্ট। এবার বেক ও ডিয়াজকে নিয়ে গড়লেন ইতিহাস।

বিষয়:কাতার বিশ্বকাপ-2022 ডিয়াজ ফিফা বিশ্বকাপ আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জার্মানি ফিফা বিশ্বকাপ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…