আন্তর্জাতিক

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে অস্ত্রধারী নিহত

জার্মানির বিশ্ববিদ্যালয়ে পুলিশ সদস্যরা তদন্তে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ সদস্যরা জার্মানির বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বারে তদন্ত চালাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

জার্মানির মানহাইম বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে এক অস্ত্রধারী ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ফ্যাকাল্টি ভবনের গ্রন্থাগারে এই ঘটনা ঘটে৷

ডয়েচ ভেলে জানিয়েছে, পুলিশের মতে, ৩১ বছর বয়সী এক জার্মান নাগরিকের হাতে বড় ছুরি ছিল৷ তিনি গ্রন্থাগারের এক কর্মীকে আঘাত করেছিলেন। ‘হুমকি পরিস্থিতি’ তৈরি হওয়ায় গুলি করতে বাধ্য হয় পুলিশ।

এ বিষয়ে সরকারি কৌঁসুলি বলেছেন, আগেও কয়েকবার খারাপ আচরণের কারণে নিহত ব্যক্তিকে গ্রন্থাগারে নিষিদ্ধ করা হয়েছিল৷ পুলিশও আগে থেকেই তাকে চিনত।

বাডেন-ভ্যুর্টেমব্যার্গ রাজ্যের ক্রিমিনাল পুলিশ অফিস পুলিশের অস্ত্র ব্যবহারের বিষয়টি তদন্ত করছে৷

বিষয়:জার্মানি নিহত পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…