রাজনীতি

খালেদা জিয়ার সাথে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়া ও জার্মান রাষ্ট্রদূত একসাথে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

খালেদা জিয়া ও জার্মান রাষ্ট্রদূত একটি আরামদায়ক বসার ঘরে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির বিদায়ী রাষ্ট্রদূত আখিম ট্রসটার।

আজ শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপার্সনের গুলশানের বাসভবন ফিরোজাতে স্ত্রীসহ আসেন জার্মান রাষ্ট্রদূত।

এসময় বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আবদুল মঈন খান, ডা. এজেডএম জাহিদ হোসেন ও বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার উপস্থিত ছিলেন।

বিষয়:খালেদা জিয়া জার্মান রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…