জুলাই-আগস্ট গণহত্যার বিচারের মুখোমুখি করার জন্য গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাবে বলে আশা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। ভারত ফেরত না পাঠালে তার অনুপস্থিতিতে বিচার চলবে বলে জানান তিনি। সর্বোচ্চ স্বচ্ছতা ও আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার করা হবে বলে জানিয়েছেন টবি ক্যাডম্যান। তবে কোন আসামিকে মৃত্যুদ-াদেশ দেওয়া হবে কি না তা ট্রাইব্যানালের বিষয় বলে মনে করেন তিনি।







