চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনেক প্রশ্ন রেখে গেলেন তিনি, উত্তর দেবে কে?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৪ অপরাহ্ণ ০৫, জুলাই ২০২২
সম্পাদকীয়
A A

মোটা অঙ্কের পাওনা টাকা উদ্ধার না করতে পেরে একজন ব্যবসায়ীকে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার এক নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো বাংলাদেশে। প্রকাশ্য দিবালোকে খোদ রাজধানীর কেন্দ্রস্থলে ঘটা এই ঘটনায় থমকে গেছে অসংখ্য মানুষের জীবনের স্বাভাবিক কর্মকাণ্ড। তাদের প্রশ্ন কতটা অসহায়, নিরুপায় হলে একজন মানুষ নিজের গায়ে আগুন দেওয়ার মতো ভয়াবহ কাণ্ড ঘটাতে পারেন? দেশে কি কোনো আইন নেই? একজন মানুষও কি ছিল না তার পাশে দাঁড়ানোর?

আমরা এরই মধ্যে জানেছি, বছর পঞ্চাশ বয়সের ওই ব্যবসায়ীর নাম গাজী আনিসুর রহমান। বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলায়। ঠিকাদারী ব্যবসা শুরুর আগে ছাত্রজীবনে কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। ছিলেন জেলা আওয়ামী লীগের কর্যনির্বাহী কমিটির সদস্যও। হেনোলাক্স কোম্পানির চেয়ারম্যান নুরুল আমিন ও তার স্ত্রী ফাতেমা আমিনের বারবার অনুরোধে তাদেরকে ১ কোটি ২৬ লাখ টাকা ধার দিয়েছিলেন। কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছিলেন না তারা। শুধু তাই নয়, উল্টো তার প্রাণনাশেরও হুমকি দিয়েছেন নুরুল আমিন। এসব ঘটনা গড়িয়েছে আদালত চত্বরেও। কিন্তু তাতেও লাভ হয়নি।

নুরুল আমিন ও তার স্ত্রীকে ধার দেওয়া টাকার পুরোটা আনিসুর রহমানের ছিল না। তার মধ্যে বড় একটা অংশ ছিল অন্যের কাছ থেকে ধার করে আনা। তারাও টাকা ফেরত পেতে চাপ দিচ্ছিলেন আনিসুরকে। সব মিলিয়ে একটা চাপে পড়ে যান তিনি। পরিস্থিতি যখন এমন তিনি বহু মানুষের কাছে ধরনা দিয়েছেন পাওনা টাকা উদ্ধারের অনুরোধ নিয়ে। এমনকি বুকে পোস্টার সেঁটে প্রেসক্লাবের সামনে একা দাঁড়িয়েছেন সেই টাকা পেতে। কিন্তু কিছুতেই কিছু হয়নি। এক পর্যায়ে গতকাল সোমবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে নিজের শরীরেই আগুন লাগিয়েছেন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটিতে মৃত্যু হয়েছে তার।

স্পষ্টই প্রতারণার শিকার হয়েছিলেন স্কুল-কলেজে পড়া তিন কন্যা সন্তানের জনক আনিসুর রহমান। তার ফেসবুক পোস্টের লাইনে লাইনে উঠে এসেছে নুরুল আমিন ও তার স্ত্রীর প্রতারণার কাহিনী। সেখানে এক জায়গায় তিনি লিখেছেন, ‘‘ভীষণ মানসিক নিপট খরায় আমি উল্লেখিত তথ্যাদি উপস্থাপন করলাম। আমার সামনে বিকল্প পথ না থাকায় ফেসবুকেও সবাইকে জানালাম।’’

আমাদের প্রশ্ন, কেন একটা মানুষকে এমন ভয়ঙ্কর পথ বেছে নিতে হলো? কেন দিনের পর দিন বলার পরও নুরুল আমিনদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া গেল না? আদালতে গিয়েও কেন প্রতিকার পেলেন না?

আমরা মনে করি, আনিসুর রহমান আত্মহত্যা করেননি। তাতে হত্যার মুখে ঠেলে দেওয়া হয়েছে। এরই মধ্যে নুরুল আমিন এবং তার স্ত্রী ফাতেমা আমিনের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যাতে অন্য কারো এমন পরিস্থিতিতে পড়তে না হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুন দিয়ে আত্মহত্যাআত্মহত্যাআনিসুর রহমানকুষ্টিয়াগায়ে আগুনছাত্রলীগছাত্রলীগ নেতাজাতীয় প্রেসক্লাবপ্রেসক্লাবফাতেমা আমিন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT