ফুটবল

গ্যাভির হাঁটুতে অস্ত্রোপচার লাগবে, ফেরার সময় জানায়নি বার্সা

গ্যাভি হাঁটুতে অস্ত্রোপচার করাচ্ছেন, বার্সেলোনা খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্সেলোনা ফুটবলার গ্যাভি হাঁটুতে অস্ত্রোপচার করানোর জন্য প্রস্তুত হচ্ছেন, মাঠে অবস্থান।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হাঁটুর চোটে ২৫ দিন মাঠের বাইরে বার্সেলোনার স্পেনিয়ার্ড তারকা গ্যাভি। তাকে দেখা যায়নি চলতি মৌসুমের প্রথম চার ম্যাচে। বার্সা নিশ্চিত করেছে,গ্যাভির ডান হাঁটুর অস্ত্রোপচার হবে মঙ্গলবার।

বার্সেলোনার মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে গ্যাভি আছেন তিন সপ্তাহের বেশি সময়। দলের একজন গুরুত্বপূর্ণ ফুটবলার হওয়ায় তার চোট ভোগাচ্ছে বার্সেলোনাকে।

বার্সেলোনা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘অস্ত্রোপচার শেষে গ্যাভিকে পর্যবেক্ষণ করবে বার্সেলোনার মেডিকেল টিমের ডাক্তার হোয়ান কার্লেস মনলাউ।

ক্লাবটি জানিয়েছে, গ্যাভির অবস্থার উন্নতি বিবেচনা করে পরবর্তী সংবাদ জানানো হবে।

বিষয়:গ্যাভি বার্সেলোনা লা লিগা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…