রাজনীতি

ছাত্রদলের সমাবেশে আসতে শুরু করেছে নেতা-কর্মীরা

ছাত্রদলের সমাবেশে নেতা-কর্মীরা উপস্থিত, বাংলাদেশের রাজনৈতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রদলের সমাবেশে নেতা-কর্মীরা অংশগ্রহণ করছে, বিভিন্ন পতাকা ও ব্যানার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানী শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে অংশ নিতে জেলা ও মহানগর থেকে আসতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

রোববার (৩ আগস্ট) বেলা ১২টা থেকেই ছাত্রদলের জেলা ও মহানগর পর্যায়ের নেতা-কর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছে।

এ সময় তারা দলীয় প্রতীক সম্বলিত পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রোববার এ সমাবেশ করছে ছাত্রদল।

সমাবেশস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে ছাত্রদলের সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়া সমাবেশে দলটির সিনিয়র নেতাদের পাশাপাশি সাবেক ছাত্রনেতারাও উপস্থিত থাকবেন।

এদিকে, সমাবেশের কারণে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি।

বিষয়:ছাত্রদলের সমাবেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…