বাংলাদেশ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ঢাকা মহানগরীতে নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ নিরাপত্তামূলক মহড়া পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বম্ব ডিসপোজাল ইউনিট।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক প্রেস ব্রিফিং শেষে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় দেখানো হয় আধুনিক রোবটের মাধ্যমে বম্ব নিষ্ক্রয় করে কিভাবে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

মহড়ায় যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও জরুরি সাড়া দানে বম্ব ডিসপোজাল ইউনিটের পাশাপাশি ডিএমপির বিশেষায়িত ইউনিট সোয়াট ও কে-নাইন (ডগ স্কোয়াড) অংশ নেয়।

এসময় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএমসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বিষয়:কে-নাইন (ডগ স্কোয়াড) ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকেশ্বরী মন্দি্র বম্ব ডিসপোজাল ইউনিট শারদীয় দুর্গাপূজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…