গ্যাস সরবরাহ আবারও কম থাকবে কয়েকদিন

একজন ব্যক্তি গ্যাসের চুলার পাশে রান্না করছেন, গ্যাসের সমস্যা বোঝানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য গ্যাস সরবরাহ আবারও কম থাকবে কয়েকদিন। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর ১২টা থেকে আগামী সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টা পর্যন্ত মহেশখালীতে থাকা এক্সিলারেট এনার্জি পরিচালিত এলএনজি এফএসআরইউ থেকে আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পেট্রোবাংলার জনসংযোগ শাখার উপ-মহাব্যবস্থাপক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এর আগেও রক্ষণাবেক্ষণের জন্য গত ১ জানুয়ারি থেকে ৪ জানুয়ারি মোট ৭২ ঘণ্টা টার্মিনালটি বন্ধ ছিল।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






