চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধলেশ্বরী সেতুর ওপর রোগীবাহী অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ

রাসেল মাহমুদ রাসেল মাহমুদ
৬:৩০ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, জনপদ, মুন্সীগঞ্জ
A A
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী সেতুতে রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বিস্ফোরণের পর মুহূর্তের মধ্যেই অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় এবং সেটি সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন অ্যাম্বুলেন্সে থাকা সদ্য সন্তান জন্ম দেয়া এক সিজারিয়ান রোগী ও তার সঙ্গে থাকা স্বজনসহ ৭ জন।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সোয়া ২টার দিকে মুন্সিগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে জানা যায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মাগুরার উদ্দেশে যাত্রাকালে অ্যাম্বুলেন্সটি সেতুর ওপর ওঠার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর পেছন দিক থেকে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে চালক দ্রুত গাড়ি থামান। এ সময় রোগী ও তার সঙ্গে থাকা স্বজনরা দ্রুত অ্যাম্বুলেন্স থেকে নেমে নিরাপদে সরে যেতে সক্ষম হন।

খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের কর্মী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েধলেশ্বরী সেতুর ওপররোগীবাহী অ্যাম্বুলেন্স
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT