চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভারহেড তারে গ্যাস বেলুন, বন্ধ ছিল মেট্রোরেল চলাচল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ২৮, জুন ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মেট্রোরেলের ওভারহেড উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ লাইনে কয়েকটি গ্যাস বেলুন আটকে যাওয়ায় নিরাপত্তার কারণে অল্প সময়ের জন্য মেট্রোরেল চলাচল স্থগিত রাখা হয়। পরে বেলুনগুলো অপসারণের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রোববার (২৮ জুন) সকালে এমআরটি লাইন-৬–এর দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রের তথ্য অনুযায়ী, সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সুইপিং ট্রেন ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনসংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে ওভারহেড বৈদ্যুতিক তারে কয়েকটি গ্যাস বেলুন ঝুলতে দেখে। এরপর দ্রুত ব্যবস্থা নিয়ে বেলুনগুলো সরিয়ে ফেলা হয়। পুরো প্রক্রিয়ায় প্রায় ১০ মিনিট সময় লাগে। অপসারণ শেষে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হয়।

Banglabid

মেট্রোরেলের ওভারহেড বিদ্যুৎ লাইনে ঘুড়ি, ফানুস, গ্যাস বেলুন, কাপড়সহ বিভিন্ন বস্তু আটকে যাওয়ার ঘটনা নতুন নয়। মেট্রোরেল চালুর পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রথম ঘুড়ি আটকে যাওয়ার ঘটনা আলোচনায় আসে। এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কাজীপাড়া এলাকায় ঘুড়ি আটকে পড়ায় প্রায় ৪০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছিল। একই বছরের বর্ষবরণের পর ফানুস ও প্লাস্টিকজাতীয় বস্তু তারে আটকে যাওয়ায় সেগুলো অপসারণের পর সেবা স্বাভাবিক করা হয়। এছাড়া আশপাশের ভবনের ছাদ থেকে উড়ে আসা কাপড়ও একাধিকবার ওভারহেড তারে আটকে পড়েছে।

২০২৫ ও ২০২৬ সালেও একই ধরনের ঘটনা ঘটেছে। ২০২৫ সালের ডিসেম্বরে উত্তরা উত্তর ও উত্তরা দক্ষিণ স্টেশনের মধ্যবর্তী অংশে একটি কাপড় ওভারহেড তারে আটকে পড়ায় প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আর ২০২৬ সালের এপ্রিলে কারওয়ান বাজার এলাকায় একটি গ্যাস বেলুন তারে আটকে যাওয়ায় প্রায় ১৪ মিনিট সেবা স্থগিত রাখা হয়। সর্বশেষ রোববার টিএসসি এলাকায় গ্যাস বেলুন আটকে যাওয়ার ঘটনায়ও নিরাপত্তার স্বার্থে স্বল্প সময়ের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গ্যাস বেলুনটিএসসি এলাকাঢাকা বিশ্ববিদ্যালয়বন্ধ ছিল মেট্রোরেলমেট্রোরেল চলাচল
শেয়ারTweetPin

সর্বশেষ

নীতিনির্ধারণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান

আগস্ট ১৩, ২০২৬
ছবি: পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদল।

পাঞ্জাবের সাবেক উপ-মুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের ওপর হামলা

আগস্ট ১৩, ২০২৬

ছয় উইকেট নেয়া হাসানের কাছে স্মিথের উইকেট ‘স্পেশাল’

আগস্ট ১৩, ২০২৬
ছবিটি এআই দিয়ে তৈরি করা

১৫ আগস্ট: নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট ১৩, ২০২৬

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় নতুন নীতিমালা

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT