জনপদ

গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিক্সা ছিনতাই

জরুরি বিভাগ ভবনের সামনে মানুষজন চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার জরুরি বিভাগ ভবনের সামনে বিভিন্ন বয়সের মানুষজন চলাচল করছে, কিছু মানুষ মাস্ক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মনজুরুল আলম: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অটোরিক্সা গ্যারেজের মালিক বিল্লাল মিয়াকে (৬০) হত্যা করে অটোরিক্সা নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

আজ (২৩ ডিসেম্বর) সোমবার সকালে উপজেলার লালপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বায়েক এলাকার একটি সড়কের পাশ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বিল্লাল মিয়া একই উপজেলার আড়াইসিধা ইউনিয়নের মাধুর পাড়া এলাকার মৃত আব্দুল জব্বার মিয়ার ছেলে।

পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, রোববার সন্ধ্যায় বিল্লাল মিয়া তার গ্যারেজ থেকে একটি অটোরিক্সা নিয়ে বের হয়। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে সড়কের পাশে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পিঠে ছুড়িকাঘাত ও গলায় ফাস দিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হেচ্ছে। হত্যাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

বিষয়:অটোরিক্সা হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…