চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন পাকিস্তানের সাথে খেলে অভ্যস্ত ছিলাম না

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আকর্ষণীয় ও পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ভারত-পাকিস্তান মহারণ। প্রথমে ব্যাট করতে নেমে ভালোই খেলছিল পাকিস্তান। হঠাৎ হয় ছন্দপতন, ১৫৫ রানে ২ উইকেট থেকে ১৯১ রানে অলআউট হয় দলটি। বাবর আজমের দলের এমন পারফরম্যান্স দেখে হতাশ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বলছেন, এমন পাকিস্তান দলের সাথে তারা খেলে অভ্যস্ত ছিলেন না।

ভারতের কাছে পাকিস্তানের আত্মসমর্পণ নিয়ে গাঙ্গুলি বলেছেন, ‘আমাদের সময় পাকিস্তান অন্যরকম দল ছিল, এমন পাকিস্তান দলের সাথে আমরা খেলতে অভ্যস্ত ছিলাম না। ব্যাটিংয়ের সময় এই দল চাপ সামলাতে অভ্যস্ত নয়। এই ব্যাটিং নিয়ে পাকিস্তান দলের বিশ্বকাপে ভালো করাটা কঠিন হবে।’

ভারত অধিনায়ক রোহিত শর্মার ইনিংস সম্পর্কে গাঙ্গুলির ভাষ্য, ‘পাকিস্তানের বিপক্ষে রোহিত অসাধারণ খেলেছে। ভারতের সব বিভাগ ভালো করছে। ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, সব বিভাগ একসাথে সঠিক সময়ে জ্বলে উঠেছে।’

পাকিস্তানের বিপক্ষে জয় বিশ্বকাপে ভারতকে পয়েন্ট টেবিলের শীর্ষে তুলেছে। পুনেতে বৃহস্পতিবার স্বাগতিকদের পরের ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। সাকিব আল হাসানের দল শুরুর তিন ম্যাচের একটিতে জয় ও দুটিতে হেরে বসে আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডগাঙ্গুলিপাকিস্তানবাবরবাংলাদেশ পুনেভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬

শহরের সীমিত জায়গাতেও পরিকল্পিত চাষাবাদ

জুলাই ৩০, ২০২৬

সিডনিতে ‘বাংলাদেশ নাইট’-এর মঞ্চ মাতাবেন রুনা লায়লা

জুলাই ৩০, ২০২৬

বিগ বাজেটের ‘রামায়ণ’র ঝলক প্রকাশেই সমালোচনা!

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT