রাজনীতি

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো ‘গণঅধিকার পরিষদ’

নিবন্ধন পত্র গ্রহণের সময় গণঅধিকার পরিষদের নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধন পত্র গ্রহণের সময় গণঅধিকার পরিষদের নেতারা একত্রিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে নুরুল হক নুরুর ‘গণঅধিকার পরিষদ’। দলটির নির্বাচনী প্রতীক হবে ‘ট্রাক’ মার্কা। 

সোমবার নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সেখানে বলা হয়েছে: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী “গণঅধিকার পরিষদ-জিওপি”কে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন করেছে। সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এর দলটির জন্য “ট্রাক” প্রতীক সংরক্ষণ করা হয়েছে। নিবন্ধন নম্বর ৫১।

এর ফলে দেশের ৫১ তম রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেলো দলটি।

এর আগে গত ২১ আগস্ট জাতীয় মসজিদে জামায়াতে ইসলামীর সাবেক নেতাদের প্রতিষ্ঠিত আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) নিবন্ধন পায়।

বিষয়:গণঅধিকার পরিষদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…