রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি, তিনি বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র আবু হানিফ। রাষ্ট্রপতি পদত্যাগ করার কিছুক্ষণ পরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে আবু হানিফ এই দাবি জানান।

আবু হানিফ তার পোস্টে বলেন, পতিত আওয়ামী লীগের রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বিদেশে চিকিৎসা করতে গিয়ে সেখান থেকে পলাতক খুনি হাসিনার সাথে যোগাযোগ করেন। তার এই যোগাযোগকে হালকা করে দেখার সুযোগ নেই। বরং হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার সাথে এই ফোনালাপের গভীর সম্পর্ক রয়েছে। আর সেখানে সব মেকানিজম করছে ভারত।

তিনি বলেন, সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য, হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা এবং আওয়ামী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর ফোনালাপের বিষয়গুলো একই সূত্রে গাঁথা। বিদেশে গিয়ে হাসিনার সাথে ফোনালাপ দেশবিরোধী ষড়যন্ত্ৰের অংশ বলে মনে হচ্ছে।

আবু হানিফ বলেন, অনেকটা পরিস্থিতি বুঝতে পেরে আজকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। নিষিদ্ধ আওয়ামী লীগের এই রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাই।

বিষয়:আবু হানিফ গণঅধিকার পরিষদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…