বিনোদন

চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ অভিনেতা ইয়ান গেল্ডার

গেম অব থ্রোনস' অভিনেতা ইয়ান গেল্ডার এর ছবি, পুরানো ও গুরুতর চেহারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য গেম অব থ্রোনস’ অভিনেতা ইয়ান গেল্ডার এর ছবি, পুরানো ও গুরুতর চেহারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চলে গেলেন ‘গেম অব থ্রোনস’ খ্যাত ব্রিটিশ অভিনেতা ইয়ান গেল্ডার। মঙ্গলবার ৭ মে রাতে তার মৃত্যু হয়েছে। অভিনেতার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছিলেন।

ইয়ান গেল্ডার সমকামী ছিলেন। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতার স্বামী বেন ড্যানিয়েলস। তিনি ইনস্টাগ্রামে মৃত্যুর খবরটি জানিয়ে তিনি লিখেছেন, ‘দুঃখের সাথে জানাচ্ছি ইয়ান গেল্ডার মারা গেছেন। ডিসেম্বরে ইয়ানের পিত্তনালীতে ক্যানসার ধরা পড়ে এবং গতকাল রাতে তিনি মারা যান।’

‘গেম অব থ্রোনস’-এর ১২টি পর্বে অভিনয় করেছেন ইয়ান গেল্ডার। তিনি লর্ড টাইউইন ল্যানিস্টারের ছোট ভাই কেভিন ল্যানিস্টারের অভিনয় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন।

এছাড়াও ডক্টর হু. ফিফটিন-লাভ, টর্চউড, স্ন্যাচ, হিজ ডার্ক ম্যাটেরিয়ালস এবং দ্য বিল-এর মতো একাধিক শো-তে তিনি কাজ করেছেন। স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…