চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলি-রোহিতের ভাগ্য ‘নিজেদের’ হাতে: গম্ভীর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৮ অপরাহ্ণ ০৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

বোর্ডার-গাভাস্কার ট্রফি সিরিজের শেষ ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে ৩-১ ব্যবধানে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সিরিজে ভারতের দুই অভিজ্ঞ ব্যাটার, নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং বিরাট কোহলি প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেননি। তাদের দুর্দশায় সমর্থন দিতে চান কোচ গৌতম গম্ভীর। দলে রোহিত-কোহলির ভাগ্য তাদের উপরই ছেড়ে দিচ্ছেন গম্ভীর।

সিরিজে তিন টেস্ট খেলা রোহিত ব্যাট ভালো করতে না পারায় শেষ ম্যাচে ‘বিশ্রাম’ নিয়েছিলেন। গত আট টেস্টে রোহিতের গড় ১০.৯৩ এবং মাত্র একটি ফিফটি করেছেন। দ্বিতীয় দিনে বলেছিলেন তিনি বিশ্রাম নিয়েছেন। টেস্ট থেকে অবসরে যাচ্ছেন না, এটাও জানিয়ে দিয়েছেন।

কোহলি সিরিজে ১০ ইনিংসের সাতবার ২০ বা তার কম রানে আউট হয়েছেন। পার্থে অপরাজিত সেঞ্চুরির পর বাকি সাত ইনিংসে আউটসাইড এজ হয়ে স্লিপ বা কিপারের হাতে বল দিয়েছেন। দুই তারকার সবকিছু নিয়েই বলেছেন কোচ গম্ভীর।

‘আমি খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারি না। এটা তাদের উপর নির্ভর করে। কিন্তু হ্যাঁ, এটা বলতে পারি যে, তাদের এখনও ভালো করার ইচ্ছা রয়েছে। এখনও তারা আগের মতোই, তারা কঠিন মানুষ। আশা করছি তারা ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাবেন। সবশেষে এটা বলতে পারি তারা যে পরিকল্পনাই করুক না কেন, ভারতীয় ক্রিকেটের ভালোর কথা চিন্তা করবেন।’

‘প্রথমত, প্রতিটি খেলোয়াড় জানে তাদের খেলা কেমন এবং কোথায় ভালো করতে চায়। এটাই যেকোনো খেলা বা পেশার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। শুধুমাত্র খেলার ক্ষেত্রে নয়, কীভাবে এগিয়ে যাবে দলের সাথে এবং অবদান রাখতে পারছে কিনা। কারণ এটা আপনার বা আমার নয়, এটা দেশের দল।’

গম্ভীর নিজের কাজ নিয়ে বলেছেন, ‘তবে হ্যাঁ, আমার কাজ, আমার সবচেয়ে বড় দায়িত্ব হল ড্রেসিংরুমের সবার সাথে ন্যায্য আচরণ করা। শুধু দু-একজনের কাছে নয়। যদি শুধুমাত্র দুই বা তিনজনের কাছে ন্যায্য হই, তাহলে আমি কাজের প্রতি অসৎ। এটা এমন একজন খেলোয়াড় যার এখনও অভিষেক হয়নি, অথবা এমন একজন খেলোয়াড় যে ১০০টি টেস্ট ম্যাচ খেলুক না কেন, আমার কাজের ক্ষেত্রে আমার সহজ লক্ষ্য হল একেবারে ন্যায্য এবং সবার সাথে সমান হতে হবে।’

Reneta

‘দেখেন, এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কথা তাড়াতাড়ি হয়ে যাবে। সিরিজ মাত্র শেষ হল। আমাদের হাতে এখনও পাঁচ মাস আছে এগুলো নিয়ে। এখনই এ বিষয়ে কথা বলা আমার জন্য সঠিক মুহুর্ত নয়। পাঁচমাস পর আমরা কোথায় যাচ্ছি?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াকোহলিগম্ভীরভারতরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানে সেনাঘাঁটিতে হামলা: চার সেনা সদস্যসহ নিহত ১০

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশজুড়ে শুরু জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT