চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্মিথ-ক্যারির সেঞ্চুরিতে চালকের আসনে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৭ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা জয় উদযাপন করছে, স্মিথ-ক্যারির সেঞ্চুরিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কা সফরে সাদা পোশাকে আলো ছড়িয়ে চলেছেন স্টিভেন স্মিথ। প্রথম টেস্টে ১৪১ রানের ইনিংসের পর দ্বিতীয়টিতেও হাঁকিয়েছেন সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে তার ৩৬তম শতক। টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সমন্বিতভাবে পাঁচে উঠে এসেছেন স্মিথ। তার সঙ্গে সেঞ্চুরি তুলে নিয়েছেন অ্যালেক্স ক্যারিও। দুজনের ব্যাটে ভর করে চালকের আসনে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে ৭৩ রানের লিড তুলে নিয়েছে সফরকারী দল।

গল টেস্টে বৃহস্পতিবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ব্যাটে নেমে ৯৭.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২৫৭ রানের পুঁজি পায় স্বাগতিক দল। জবাবে ৮০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩০ রান তুলে দিনের খেলা শেষ করে অস্ট্রেলিয়া। স্মিথ ১২০ আর ক্যারি ১৩৯ রানে অপরাজিত আছেন।

শুক্রবার ১ উইকেট হাতে নিয়ে ২২৯ রানে দিনের খেলা শুরু করেছিল শ্রীলঙ্কা। ৫৯ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস এদিন দলকে বেশিদূর নিয়ে যাওয়ার সুযোগ পাননি। সঙ্গী লাহিরু কুমারা ২৬ বলে ২ রান করে ম্যাথিউ কুহনেম্যানের শিকার হন। তাতে সেঞ্চুরি হাতছাড়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে। ১৩৯ বলে ১০ চার ও ১ ছক্কায় ৮৫ রানে অপরাজিত ছিলেন লঙ্কান ইনিংসের সর্বোচ্চ স্কোরার। দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৭৪ রান করেন দিনেশ চান্দিমাল।

Banglabid

অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, কুহনেম্যান ও নাথান লায়ন।

জবাবে নেমে প্রথম ইনিংসে ভালো অবস্থানে আছে অজিরা। যদিও শুরুটা ভালো ছিল না তাদের। দলের খাতায় ৩৭ রান যোগ হতে সাজঘরে ফেরেন ট্র্যাভিস হেড (২১) ও মার্নাস লাবুশেন (৪)। দলকে ৯১ রানে পৌঁছে বিদায় নেন উসমান খাজাও। তার ইনিংস থামে ৩৬ রানে। চতুর্থ উইকেটে লঙ্কান বোলারদের আর কোনো সুযোগই দেননি স্মিথ ও ক্যারি। দুজনে সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত আছেন। তাদের ২৩৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ইতিমধ্যে ৭৩ রানের লিড পেয়েছে অজিরা।

এদিকে প্রথম টেস্টে ১৪১ রানের ইনিংস খেলার পথে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করা স্মিথ এদিন সেঞ্চুরি হাঁকিয়ে আরও একটি মাইলফলকে পা রেখেছেন। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোতে সমন্বিতভাবে পাঁচে উঠে এসেছেন। স্মিথের মতো টেস্টে ৩৬টি সেঞ্চুরি আছে ভারতের সাবেক রাহুল দ্রাবিড় ও ইংল্যান্ডের জো রুটের। ৫১ সেঞ্চুরি হাঁকিয়ে সবার উপরে আছেন কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াগল টেস্টটেস্ট চ্যাম্পিয়নশিপলিড স্পোর্টসশ্রীলঙ্কাস্মিথ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সালাহউদ্দিনকে গুম, শেখ হাসিনা ছাড়াও কারা আসামী হবেন

আগস্ট ৮, ২০২৬

ডিজিএফআইয়ের বন্দি সেলের অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে বলে দাবি

আগস্ট ৮, ২০২৬

বিদেশি রেফারিদের ‘যৌনসেবা’, ক্ষমা চাইল সাউথ কোরিয়া ফুটবল

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT