গল গ্যালান্টসের বিপক্ষে ৩ ওভার বল করে ২৭ রানে ১ উইকেট নিয়েছিলেন সাকিব আল হাসান। বল হাতে ভালো করলেও ব্যাটে পুরোপুরি অনুজ্জ্বল টাইগার কিংবদন্তি। চারে নেমে গোল্ডেন ডাক মেরেছেন। শেষ ম্যাচে তার দল জাফনা কিংস হেরেছে ৬০ রানে।
ডাম্বুলায় টসে হেরে আগে ব্যাটে নামে গল গ্যালান্টস। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৩ রান করে তারা। জবাবে নেমে ১৭.৫ ওভারে ১৩৩ রানে গুটিয়ে যায় জাফনা। লঙ্কান প্রিমিয়ার লিগের ম্যাচগুলো সরাসরি দেখাচ্ছে জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন।
গলের হয়ে ৩৬ বলে ৬৩ রান করেন সাহান আরাচ্চিগে। ২২ বলে ৪৬ রান করেন ক্রিস লিন। এছাড়া মোহাম্মদ নাওয়াজ ১৬ বলে ২৭ রান করেন।
জাফনা বোলারদের মধ্যে সাকিবের এক উইকেটের পাশাপাশি দিলশান মাদুশাঙ্কা ও লিজাড উইলিয়ামস নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে ব্যাটিং ধস দেখে জাফনা। তবে আলো ছড়ান দুনিথ ওয়েল্লাগে। ৩৯ বলে ৫৬ রান করেন। এছড়া ২০ বলে ২২ রান করেন ডেভিড ওয়াইজ।
গলের হয়ে থারিন্দু রত্নায়েকে ও ইশান মালিঙ্গা নেন তিনটি করে উইকেট।

