চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন কিংবদন্তী গজল শিল্পী ভুপিন্দর সিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ১৯, জুলাই ২০২২
বিনোদন
A A

প্রয়াত হয়েছেন ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত গজল গায়ক ভুপিন্দর সিং। সোমবার (১৮ জুলাই) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে ১০ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভুপিন্দর সিং। এছাড়াও কিডনি ও হৃদরোগসহ বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।

ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমকে প্রয়াত গায়কের স্ত্রী মিতালী সিং জানান, বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ভুপিন্দর।

ভুপিন্দর সিং গজলের জন্য ভুবনখ্যাত ছিলেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি দিয়েছেন ‘থোড়ি সি জামিন থোড়া আসমান’ (সিতারা, লতা মঙ্গেশকরের সঙ্গে গেয়েছিলেন), ‘দিল ডুন্ডা হ্যা’ (মৌসম), ‘নাম গুম জায়েগা’র (কিনারা), ‘এক আকেলা ইস শহর মে’ মতো গান।

এছাড়াও তার ভারি কণ্ঠস্বরের নরম সুরে ‘মৌসম’, ‘সত্তে পে সত্তা’, ‘আহিস্তা’, ‘দুরিয়া’ ছবির গানও শ্রোতাদের মনে আলাদা জায়গা করে নিয়েছে।

১৯৪০ সালে পাঞ্জাবের অমৃতসরে জন্ম ভুপিন্দর সিংয়ের। পাঁচ দশকের ক্যারিয়ারে গানের ইন্ডাস্ট্রির অসংখ্য মহারথীর সঙ্গে কাজ করেছিলেন। মোহাম্মদ রফি, আরডি বর্মণ, লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং বাপ্পি লাহিড়ীর মতো মহারথীর সঙ্গে তার একাধিক কাজ অবিস্মরণীয় হয়ে আছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরডি বর্মণআশা ভোঁসলেমারা গেছেনলতা মঙ্গেশকরলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করলো গ্যালারি মাফা

মে ৯, ২০২৬

পটুয়াখালীতে নিখোঁজের চার দিন পর ইউপি সদস্য উদ্ধার

মে ৯, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগের যোগাযোগ উৎসব

মে ৯, ২০২৬

দুর্ঘটনায় আলোচিত টেংরাটিলায় আবারও গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত

মে ৯, ২০২৬

চার অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT