চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লতা-আশার বিরুদ্ধে মোহাম্মদ রফির ছেলের বিস্ফোরক অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
লতা ও আশার মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লতা ও রফি

বলিউডের ইতিহাসে মোহাম্মদ রফি শুধু একজন গায়ক নন, তিনি এক আদর্শ, এক নীতির প্রতীক। তার কণ্ঠে ছিল ঈশ্বরের আশীর্বাদ আর চরিত্রে ছিল এক অনন্য বিনয়।

পুরো ক্যারিয়ারে তিনি কখনও কারও কাছে কাজের অনুরোধ করেননি, এমন কী সেই সময়েও নয়, যখন ইন্ডাস্ট্রির কিছু প্রভাবশালী মানুষ তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছিলেন।

তার ছেলে শহীদ রফি এক সাক্ষাৎকারে দাবি করেন, লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে— এই দুই কিংবদন্তী সংগীতশিল্পী মূলত ঈর্ষা ও নিরাপত্তার অভাব থেকে রফির সুনাম ও ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিলেন।

শহীদ স্পষ্টভাবে বলেন, ‘আমার বাবা ও কিশোর কুমারের মধ্যে কোন পেশাগত ঈর্ষা ছিল না। তারা একে অপরকে সম্মান করতেন।’

সাংবাদিক ভিকি লালওয়ানির সঙ্গে আলাপচারিতায় শহীদ আরও বলেন, ‘রফি সাহেব যখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর সম্মান অর্জনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই লতাজির হস্তক্ষেপে পাল্টে দেয় ইতিহাসের গতিপথ। শেষ মুহূর্তে সেই গৌরব ছিনিয়ে নেন লতাজি। আমার বাবা বিষয়টি ছেড়ে দেন নীরবে, বিনা অভিযোগে।’

শহীদের দাবি, তার বাবার পুরুষ সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ছিল সৌহার্দ্যপূর্ণ, কিন্তু নারীদের ক্ষেত্রে ছিল জটিলতা। তার মতে, ‘ওরা ঈর্ষান্বিত ছিল, কারণ রফি সাহেবের প্রতিভা ওদের থেকেও বেশি ছিল। মানুষ তাকে নম্বর ওয়ান বলছিল, আর সেটা ওদের সহ্য হচ্ছিল না। আমি শুনেছি, তিনি নয় বছর ঘরে বসেছিলেন, হতাশায় ভুগছিলেন। কিন্তু শুনুন, সাতের দশকে তিনি যে গান গেয়েছেন, প্রতিটি সুরে রয়েছে যেন আত্মার স্পর্শ।’

Reneta

রফির ‘রেঞ্জ’ না থাকার অভিযোগ করেছিলেন আশা ভোঁসলে। এই প্রসঙ্গে শহীদ বলেন, ‘আপনি একজন শিক্ষিত মানুষ; একটু লজ্জা থাকা উচিত। এই বয়সে এ সব কথা মানায় না। ওপরওয়ালা সব দেখছেন। আমার বাবার সম্পর্কে কেউ কিছু বললে আমি সহ্য করতে পারি না।’

শহীদ আরও বলেন, ‘লতাজি মারা যাওয়ার আগেই আমি এই কথাগুলো বলেছিলাম। তিনি বলেছিলেন, বাবার তার কাছে গিয়ে অনুরোধ করেছিলেন, লতাজি, আমাকে ক্ষমা করে দিন। আমার পতনের দিন ঘনিয়ে এসেছে। কেউ আর আমাকে গান দিচ্ছে না। আমি আবার আপনার সঙ্গে গান গাইতে চাই। কিন্তু আমি জানি, আমার বাবা এমন কথা কখনও বলেননি। বরং লতাজিই সেই কথাগুলো বলেছিলেন। দু’জন মানুষ এসেছিলেন বাবার কাছে। তারা বলেছিলেন, রফি সাহেব, ওকে ক্ষমা করে দিন। তখন বাবা ছিলেন শিখরে। আর সেই কারণে ওরা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন।’

এই সাক্ষাৎকার থেকে আরও জানা যায়, রফি ও লতা মঙ্গেশকর ব্যক্তিগতভাবে আর কখনও কথা বলেননি, যদিও নার্গিস ও জয়কিষেনের অনুরোধে লতাকে ক্ষমা করে দেন রফি। তারা একসঙ্গে একটি অনুষ্ঠানও করেন, কিন্তু সম্পর্ক আর কখনও আগের মতো হয়নি। এই সময়

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশা ভোঁসলেবিস্ফোরক অভিযোগমহম্মদ রফিমহম্মদ রফির ছেলেলতা মঙ্গেশকর
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬

প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩ প্রতিবন্ধী ব্যক্তির নিয়োগপত্র গ্রহণ

জুলাই ৩০, ২০২৬

ভোলা-বরিশাল সেতুতে জাপানি বিনিয়োগ আনছে স্ট্যালিয়ন ক্যাপিটাল

জুলাই ৩০, ২০২৬

ব্রাজিল খেলতে আসছে ভারতে, জানাল দিন তারিখ

জুলাই ৩০, ২০২৬

‘কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে জনপ্রশাসন আরও জনবান্ধব হবে’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT