গাইবান্ধা-৫ আসনে উপনির্বাচন ৪ জানুয়ারি
নির্বাচনী প্রচারে গাইবান্ধা-৫ আসনের প্রার্থী ও কর্মকর্তাদের ছবি, নির্বাচনী কার্যক্রমের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন হবে চৌঠা জানুয়ারি। অনিয়মের কারণে বন্ধ ঘোষণা করা গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১২ই অক্টোবর নানা অনিয়মের কারণে গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন বন্ধ ঘোষণা করেছিলো ইসি। নতুন তারিখে ভোটের দিনক্ষণ ঠিক করতে বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে ভোটের তারিখ জানানো হয়। তবে অনিয়মের কারণে বন্ধ হওয়া গাইবান্ধার ভোটে এবারও সব কেন্দ্রে সিসি ক্যামেরা এবং ইভিএম থাকবে। মঙ্গলবার থেকেই নির্বাচনি প্রচার চালাতে পারবেন প্রার্থীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






