জনপদ

গাবতলীর বস্তির আগুন নিয়ন্ত্রণে

গাবতলীর বস্তির আগুন নিয়ন্ত্রণে
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর গাবতলীর বস্তিতে লাগা আগুন। বৃহস্পতিবার (৬ মার্চ) ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সদর দফতর।

৮টি ইউনিটের চেষ্টায় ভোর ৪টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে বুধবার (৬ মার্চ) দিবাগত রাত ৩টা ৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটস্থালে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুনে পুড়ে গেছে পার্কিং অবস্থায় থাকা রোজিনা পরিবহনের দুটি বাস। এছাড়া স্থানীয়দের দাবি, আগুনে বস্তির প্রায় দেড় থেকে দুইশ ঘর পুড়েছে। তবে ফায়ার সার্ভিস বলছে, আগুন নেভানোর পর অনুসন্ধান করে জানা যাবে কতটি ঘর পুড়েছে।

প্রথমে আগুনের খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর মিরপুর, তেজগাঁও ও মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ৮টি ইউনিট এসে একযোগে চতুর্দিক থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দুইটার দিকে হঠাৎ ধোঁয়া দেখতে পান তারা। ধীরে ধীরে বাড়তে থাকে আগুন। পাশাপাশি কয়েকটি বস্তি থাকায় শেষে অন্য বস্তিতেও ছড়িয়ে যায় আগুন।

বিষয়:আগুন ইউরোপিয়ান ইউনিভার্সিটি গাবতলী নিয়ন্ত্রণ ফায়ার সার্ভিস বস্তির আগুন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…