চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের নয়াদিল্লিতে জি-২০ সম্মেলন শুরু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৩ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৩
আন্তর্জাতিক
A A
জি-২০ সম্মেলনে বিভিন্ন দেশের পতাকা প্রদর্শনী, অর্থনৈতিক ও কূটনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বহুল প্রত্যাশিত ঐতিহাসিক জি-২০  শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে আজ। ভারতের নয়াদিল্লিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী জি-২০ এর বার্ষিক শীর্ষ সম্মেলন।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, আজ (৯ সেপ্টেম্বর) শনিবার ভারতের রাজধানী শহর নয়াদিল্লিতে ভারত মণ্ডপমে আন্তর্জাতিক প্রদর্শনী ও সম্মেলন কেন্দ্রে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা।এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্ব নেতারা যোগ দিয়েছেন। এবারের মূল এজেন্ডা হচ্ছে- এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। যার মূল আলোচ্য বিষয় হচ্ছে টেকসই উন্নয়ন। তবে আলোচনা হতে পারে ইউক্রেন ইস্যু নিয়েও।

জি২০ সম্মেলনের উদ্বোধনী ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মোদি বলেন, কোভিড মহামারির পর বিশ্বে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। যা একটি নতুন চ্যালেঞ্জ। দুর্ভাগ্যবশত, সাম্প্রতিককালে যুদ্ধ এই সমস্যাকে আরও গভীর করেছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, আমরা যদি কোভিডের মতো মহামারিকে পরাজিত করতে পারি, তবে আমরা এই আস্থার ঘাটতি সংক্রান্ত চ্যালেঞ্জকেও জয় করতে পারি। আজ, জি-২০-এর সভাপতি হিসেবে ভারত এই আস্থার ঘাটতিকে ভরসা ও আত্মবিশ্বাসে রূপান্তর করার জন্য আহ্বান জানাচ্ছে সমগ্র বিশ্বের প্রতি। আমাদের সকলের একসাথে চলা উচিত।

শুরু জি-২০ সম্মেলনের প্রথম দিনের সেশন

  • বহু দেশের রাষ্ট্রপ্রধান এবং প্রতিনিধিরা আজ সকালে এসে পৌঁছান সম্মেলনের ভেনু ভারত মণ্ডপমে। তাদের সকলকে ব্যক্তিগত ভাবে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী।
  •  এরপর বিভিন্ন দেশের প্রতিনিধি দলের প্রধানরা ভারত মণ্ডপমের লেভেল ২-এ লিডারস লাউঞ্জে একত্রিত হন।
  •  ভারত মণ্ডপমে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ শুরু হয় শীর্ষ সম্মেলনের প্রথম সেশন – ‘ওয়ান আর্থ’।
  •  এরপর জি-২০ এর স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয় আফ্রিকান ইউনিয়ন। আজকে সম্মেলনের প্রথম সেশনে এই ঘোষণা করেন নরেন্দ্র মোদি।
  •  স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিট থেকে রাষ্ট্রনেতা এবং প্রতিনিধি দলের সদস্যরা লাঞ্চ করবেন সম্মেলন স্থলে।
  • স্থানীয় সময় দুপুর ৩টা ৩০ মিনিটে জি-২০ শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সেশন শুরু হবে। এই সেশনের নাম হবে ‘ওয়ান ফ্যামিলি’ বা ‘এক পরিবার’।
Banglabid

সম্মেলনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার পাশাপাশি দিল্লিকে সাজানো হয়েছে নানা রঙে। এক লাখ ৩০ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য সক্রিয় রয়েছে সম্মেলন ঘিরে। তবে এবারের সম্মেলনে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিন পিং।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি-২০ সম্মেলনভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT