প্রবাস সংবাদ

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

ফোরামে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও শিক্ষার্থী, জেদ্দায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলনে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও শিক্ষার্থীদের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘আগামীকালের শ্রেণিকক্ষের দিকে এক যাত্রা’ এই প্রতিপাদ্যে ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরাম শিক্ষক উৎকর্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ জুন সৌদি আরবের জেদ্দার রেহাবের ডব্লিউএ হোটেলের কনফারেন্স রুমে এ সম্মেলনের উদ্বোধন করেন আবীর মেডিকেল সেন্টারের মার্কেটিং ডিরেক্টর ড. মোহাম্মদ ইমরান।

উদ্বোধনকালে তিনি অনুপ্রেরণামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন। তিনি উদ্ভাবন, নিরন্তর শিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ‘ভবিষ্যতের শ্রেণিকক্ষের জন্য আধুনিক শিক্ষণ পদ্ধতি’। যা এমন এক যুগে শিক্ষার রূপান্তরের ওপর আলোকপাত করে যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও কৃত্তিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করে এক নতুন প্রজন্মের শিক্ষাব্যবস্থা তৈরি করবে।

সম্মেলনে বক্তরা বলেন, আজকের শিক্ষা শ্রেণিকক্ষ আর চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। এগুলো হয়ে উঠেছে বিশ্বের জানালা, যেখানে ভার্চুয়াল শ্রেণিকক্ষগুলো সীমানা পেরিয়ে শিক্ষার্থীদের সংযুক্ত করে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অফুরন্ত সুযোগ তৈরি করে এবং প্রযুক্তি জ্ঞান ও কল্পনার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। ভবিষ্যতের শ্রেণিকক্ষ এমন একটি জায়গা যেখানে ধারণার বিকাশ ঘটে, প্রতিভার আবিষ্কার হয় এবং তরুণ মনকে পরিবর্তনশীল বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করা হয়।

এই সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর, শিক্ষানুরাগী, সম্মেলনের প্রধান অথিতি ও সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নুশীন ওয়াসিম।

সম্মেলনে আবীর মেডিকেল গ্রুপের করপোরেট কমিউনিটি কানেক্ট অফিসার আকিলা হাসান ‘শিক্ষায় প্রযুক্তি এবং মানসিক স্বাস্থ্য ও কৃত্তিম বুদ্ধিমত্তা’ বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা পরিচালনা করেন।

তার অধিবেশনে ডিজিটাল বিশ্বকে মানবিক মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করা হয় এবং কীভাবে প্রযুক্তি শিক্ষাকে উন্নত করতে পারে সে বিষয়ে ব্যাখ্যা করা হয়।

এছাড়া জেদ্দায় অবস্থিত আমেরিকান ও ব্রিটিশ কারিকুলামের স্কুলগুলোর প্রতিনিধিত্বকারী শিক্ষকদের এই সম্মেলনে উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ছিল লক্ষণীয়।

এঅনুষ্ঠানে মেন্টর ক্রু একাডেমির পরিচালক ও প্রশিক্ষক আনবর্ষজা ভেঙ্গাসীরীও মূল্যবান বক্তব্য রাখেন।

ইউসুফ কোট্টা, কুবরা লতিফ, সাহিরা সাওয়াদ এবং দলের সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রমটি পরিচালনা ও সমন্বয় করেন। সম্মেলনে শিক্ষার ভবিষ্যৎ অন্বেষণের জন্য শিক্ষাবিদ, উদ্ভাবক ও অ্যাকাডেমিক নেতারা একত্রিত হয়েছিলেন।

বিষয়:ডিজিটাল প্ল্যাটফর্ম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…