চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪২ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (বিডিএমএ)-এর ৯ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। এতে এনটিভি অনলাইনের খন্দকার ফকরউদ্দীন আহমেদকে আহ্বায়ক ও চ্যানেল আইয়ের মো. আজিম হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। একই সঙ্গে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নে পাঁচ সদস্যবিশিষ্ট উপ-কমিটিও গঠন করা হয়েছে।

আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন, একুশে টেলিভিশনের জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যানেল24-এর রিয়াজুল আলম রাব্বী, দীপ্ত টিভির মোহাম্মদ আবু নাসিম, মাছরাঙা টেলিভিশনের মো. তামজিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের পলাশ দাস, ঢাকা পোস্টের মো. হাসিবুল হাসান ও ডিবিসি নিউজের কামরুল ইসলাম রুবেল।

সংগঠনের গঠনতন্ত্র প্রণয়নে কমিটির সদস্যরা হলেন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড (টিবিএস) পত্রিকার আজাদ বেগ, ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের মিল্লাত হোসেন, নাগরিক টিভির রবি শংকর দাস, জাগো নিউজের জিয়া উদ্দিন এবং এনটিভি অনলাইনের আবু এহসান সিদ্দিক রাজ।

এ উপলক্ষে রাজধানীর বনানীর একটি রেস্তোরাঁয় উপস্থিত ছিলেন ঢাকা পোস্ট সম্পাদক মহিউদ্দিন সরকার, বাংলাদেশ টেলিভিশনের মাহফুজুর রহমান, মোহনা টিভির মোশাররফ খান বাদল, দৈনিক নয়া শতাব্দীর মেহেদী হাসান রনিসহ টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইন গণমাধ্যমের ডিজিটাল বিভাগের দায়িত্বশীল ব্যক্তিরা।

গত জুন মাসে দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে কর্মরত পেশাজীবীদের নিয়ে একটি সংগঠন গঠনের উদ্দেশে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশ ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশন (বিডিএমএ) নামে এই সংগঠনের নাম স্থির করা হয়। আগামী ২৮ আগস্ট সংগঠনের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে।

Reneta

গণমাধ্যমের ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য সঠিক রূপরেখা তৈরিতে কার্যকর ভূমিকা রাখা, নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলা, ফেসবুক-ইউটিউবের কপিরাইট ম্যানেজমেন্টকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা, নতুন কর্মপন্থার উৎপত্তি, স্যোশাল মিডিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সারাদেশের গণমাধ্যমকর্মীদের প্রশিক্ষণ এবং সবার জন্য নিরাপদ গণমাধ্যমের আধেয় প্রকাশ করে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করাই এই সংগঠনের প্রাথমিক লক্ষ্য-উদ্দেশ্য।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কমিটি গঠনডিজিটাল প্ল্যাটফর্ম
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রক্ষণশীলতার খোলস ভেঙে নারীদের রাজপথে নামাচ্ছে ইসলামী দলগুলো

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে কালশীর আগুন

মে ২৫, ২০২৬

১০০ দিনের অর্জন তুলে ধরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদী আমিন

মে ২৫, ২০২৬

স্বজনদের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে হাজারো মানুষ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT