বাংলাদেশ

ঢাবির সাবেক উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর

প্রাক্তন উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা জুমার পর. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবির প্রাক্তন উপাচার্য আরেফিন সিদ্দিকের জানাজা অনুষ্ঠিত হয়েছে, যেখানে মুসল্লিরা অংশগ্রহণ করেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিক মারা গেছেন। আজ শুক্রবার ১৪ মার্চ জুমার পরে রাজধানীর ধানমণ্ডি ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পরে পিতা-মাতার পাশে আজিমপুর কবরস্থানে তার দাফন সম্পাদন হবে।

এর আগে, গত কয়েক দিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর বৃহস্পতিবার ১৩ মার্চ রাত সোয়া ১০টা ১৫ মিনিটে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

রাত পৌনে ১১টায় তাকে কর্তব্যরত চিকিৎসক আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে বিশ্ববিদ্যালয়ে ঢাবির সাবেক এ উপাচার্যের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, অধ্যাপক আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত বৃহস্পতিবার ৬ মার্চ ঢাকা ক্লাবে (রমনায়) দাঁড়িয়ে কথা বলার সময় হঠাৎ পড়ে যান। এরপর তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর পর তাকে নিউরো আইসিইউতে স্থানান্তর করা হয়।

বিষয়:আরেফিন সিদ্দিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…