পরিবেশ

কানাডায় নিহত ৩ বাংলাদেশি শিক্ষার্থীর শেষকৃত্য ১৯ ও ২০ ফেব্রুয়ারি

নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর ছবি, কানাডায় শেষকৃত্য অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় নিহত তিন বাংলাদেশি শিক্ষার্থীর ছবি, ১৯ ও ২০ ফেব্রুয়ারি শেষকৃত্য অনুষ্ঠিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোয় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এর প্রার্থনা কানাডার স্থানীয় সময় ১৯ ফেব্রুয়ারি রোববার এবং শাহরিয়ার মাহির খান ও আরিয়ান আলম দীপ্ত’র নামাজে জানাজা ২০ ফেব্রুয়ারি সোমবার অনুষ্ঠিত হবে।

নিহত শিক্ষার্থী এঞ্জেলা শ্রেয়া বাড়ৈ এর প্রার্থনা এবং ভিউয়িংয়ের (শেষ দর্শন) আয়োজন করা হয়েছে ইটোবিকোকের ১২১ সিটি ভিউ ড্রাইভে অবস্থিত লোটাস ফিউনারেল এন্ড ক্রিমেশন সেন্টারে। সময় সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা।

নিহত শাহরিয়ার মাহির খান ও আরিয়ান আলম দীপ্ত’র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে স্কারবোরোর ১ স্টামফোর্ড স্কয়ার নর্থে অবস্থিত মসজিদ আল-আবেদীনে। সময় বাদ জোহর।

নিহতদের লাশ বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী সাগর জানান, এঞ্জেলা বাড়ৈ এর লাশ দেশে পাঠানোর ব্যবস্থাপনা করছে ‘লোটাস  ফিউনারেল এবং ক্রিমেশন সেন্টার’  নামে একটি ফিউনারেল সার্ভিসেস প্রতিষ্ঠান।

তিনি জানান, লোটাস ফিউনারেল এর অপারেশনার ফিউনারেল ডিরেক্টর হারমিন্দর হানসি তাকে বলেছেন, আগামী সপ্তাহে তারা অ্যাঞ্জেলার শবদেহ বিমানে তুলে দিতে পারবেন বলে আশা করছেন। সোমবার কানাডায় সরকারি ছুটি এবং কিছু আনুষ্ঠানিকতা বাদ থাকায় এই মুহুর্তে সুনির্দিষ্টভাবে ফ্লাইটের তারিখ তারা বলতে পারছেন না। তবে একটা বুকিং দেয়া আছে বলে উল্লেখ করলেও সেটি প্রকাশ করতে তিনি সম্মত হননি।

অ্যাঞ্জেলার পরিবারের সাথে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ২৪ ফেব্রয়ারি বা ২৫ ফেব্রুয়ারি টার্কিশ এয়ারওয়েজে অ্যাঞ্জেলার শবদেহ বাংলাদেশের নিয়ে যাবার প্রস্তুতি চলছে। তার আগে ২৩ ফেব্রুয়ারি অ্যাঞ্জেলার বাবা ঢাকায় ফিরে যাবার চেষ্টা করছেন।

শাহরিয়ার খান এবং আরিয়ান দীপ্তর শবদেহ অন্টারিওর করোনার অফিস থেকে ইকো ক্রিমেশন অ্যান্ড বারিয়াল সার্ভিসেস ইনক এর কাছে দেয়া হয়েছে। এই দু’জনের শবদেহ দেশে পাঠানোর ব্যবস্থাপনা করবে এই প্রতিষ্ঠান।

ইকো ক্রিমেশন অ্যান্ড বারিয়াল সার্ভিসেস এর ফিউনারেল ডিরেক্টর নাথান রমাগনলি জানিয়েছেন, পরিবারের অনুমোদন না থাকায় তাদের শবদেহ কখন কীভাবে দেশে পাঠানো হবে এই ব্যাপারে তিনি কোনো তথ্য জানাতে পারছেন না।

অন্যদিকে জনপ্রিয় কন্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর ছেলে নিবিড় কুমার দে’ এর অবস্থা একটু উন্নত হলেও শঙ্কা এখনো কাটেনি। টরোন্টো এর সেন্ট মাইকেল হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। চিকিৎসকরা তার শরীরের বিভিন্ন অংশ ক্যামেরার মাধ্যমে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। কুমার বিশ্বজিৎ দম্পতি বর্তমানে টরন্টোতে অবস্থান করছেন।

দুর্ঘটনায় সম্ভাবনাময় তিনটি তাজা প্রাণ ঝরে যাওয়া আর একজনের গুরুতর আহত হওয়ার ঘটনায় বাংলাদেশি কমিউনিটি এবং নিহতদের পরিবারগুলোর উপর দিয়ে শোকের ঝড় বয়ে যাচ্ছে। এই সময়ে ‘আন ফাউন্ডেড কোনো তথ্য’ সোশ্যাল মিডিয়ায় প্রচার করে নিজেদের অসংবেদনশীলতার প্রকাশ না করার আহ্বান জানিয়েছেন কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক  শওগত আলী সাগর।

বিষয়:কানাডায় সড়ক দুর্ঘটনা টরন্টোয় সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…