চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ শিল্প সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, ৭ শতাংশ সুদে ঋণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ০৬, জুন ২০২৬
- টপ লিড নিউজ, অর্থনীতি
A A

বন্ধ শিল্প ও সেবাপ্রতিষ্ঠান সচল করতে ২০ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিল থেকে অর্থ নিয়ে ব্যাংকগুলো গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ দিতে পারবে। তবে ঋণখেলাপি, অর্থ পাচার বা জালিয়াতির সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।

এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের সব ব্যাংকে চিঠি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। আগে গত ২৩ মে অর্থনীতিতে গতি ফেরানো ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। নতুন এই তহবিল ওই কর্মসূচির অংশ।

নীতিমালা অনুযায়ী, বন্ধ বা আংশিক সচল শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করতে একটি কোম্পানি বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত চলতি মূলধন ঋণ নিতে পারবে। ব্যাংক প্রয়োজন হলে ঋণগ্রহীতা প্রতিষ্ঠানে প্রতিনিধি নিয়োগ করতে পারবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা কার্যক্রম পরিচালনা করতে পারছে না- এমন বৃহৎ শিল্প ও সেবাপ্রতিষ্ঠানকে সহায়তা দেওয়াই এ তহবিলের উদ্দেশ্য। উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় শিল্পনীতি অনুযায়ী বন্ধ বা আংশিক সচল বৃহৎ শিল্প ও সেবা প্রতিষ্ঠান, রপ্তানিমুখী ও প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠান এবং বন্ধ কারখানা অধিগ্রহণ বা ইজারা নিয়ে সচল করতে আগ্রহী সক্ষম প্রতিষ্ঠানগুলো অগ্রাধিকার ভিত্তিতে ঋণ পাবে। তবে ঋণগ্রহীতাকে সিআইবি অনুযায়ী খেলাপিমুক্ত হতে হবে।

ঋণের ব্যবহার তদারকিতে ব্যাংকগুলোকে নিয়মিত প্রতিবেদন সংগ্রহ ও কারখানা পরিদর্শন করতে হবে। ঋণ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যাংকের হিসাব থেকে অর্থ সমন্বয় করে নেওয়ার পাশাপাশি ২ শতাংশ দণ্ড সুদ আরোপ করবে বাংলাদেশ ব্যাংক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতিঋণকর্মসংস্থানচলতি মূলধনপ্রণোদনা তহবিলবন্ধ শিল্পপ্রতিষ্ঠানবাংলাদেশ অর্থনীতিবাংলাদেশ ব্যাংকব্যাংক ঋণব্যাংকিং খাতমোস্তাকুর রহমানরপ্তানিশিল্প খাতশিল্পায়নসুদহার
শেয়ারTweetPin

সর্বশেষ

পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়াম, যেখানে হবে সাফের ফাইনাল

জুন ৬, ২০২৬

দেশীয় প্রযুক্তিতে অ্যাম্বুলেন্স উৎপাদন নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

লাগেজ ফি দিতে অস্বীকৃতি: জোর করে বিমানে উঠে পুলিশকে কামড় দিলেন যাত্রী

জুন ৬, ২০২৬

যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ৩ কোটি ১৪ লাখ টাকা

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT